"BCCI ভালো টাকা দিয়েছে..", ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ফিক্সিং বলে বিস্ফোরক মন্তব্য মহম্মদ আমিরের !! 1

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ইতিহাস আরও একটি ট্রফি জয় এর উদ্দেশ্যে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে। সুপার ৮’এর শেষ ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে (India vs West Indies Match) হারিয়ে শেষ ৪’এ প্রবেশ করেছে ব্লু ব্রিগেডরা। ফলে ঘরের মাঠে সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) নিয়ে প্রত্যাশা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পাকিস্তান সুপার ৮ থেকেই ছিটকে গিয়ে ট্রফি জয়ের স্বপ্ন শেষ করেছে। নিজের দেশের ভবিষ্যৎ নিয়ে না ভেবে মহম্মদ আমির (Mohammad Amir) মন্তব্য করেছিলেন ভারত সেমিফাইনালে পৌঁছাবে না। এর মধ্যেই এবার এই পাক পেসার গতকালের ম্যাচ ফিক্সিং বলে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন।

Read More: “ওস্তাদের মার শেষ রাতে…” উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

ভারতের দুরন্ত জয়-

Ind vs wi
Sanju Samson | Image: Getty Images

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে যাত্রা শুরু করেছে। তবে ওয়েস্ট ইন্ডিজ‌ও দুরন্ত ফর্মে ছিল। গতকাল তারা ইডেনের মাঠে বড়ো ইনিংস গড়ে চাপে ফেলার চেষ্টা করে। জেসন হোল্ডার (Jason Holder) এবং রোভম্যান পাওয়েলের (Rovman Powell) পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দুজনে মিলে ৩৫ বলে ৭৬ রান সংগ্রহ করেন। ফলে প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানে পৌঁছে যায়।

এই রান তাড়া করতে নেমে প্রথম থেকেই চাপের মুখে পড়েছে ব্লু ব্রিগেডরা। অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ঈশান কিষাণ (Ishan Kishan) মাত্র ১০ রান করে মাঠ ছাড়েন। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাট থেকে আসে মাত্র ১৮ রান। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সঞ্জু স্যামসন ব্যাট হাতে জ্বলে ওঠেন। তিনি তিলক বর্মার (Tilak Varma) সঙ্গে এবং পরে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বেঁধেন। শেষ পর্যন্ত ৫০ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন এই তারকা। তার ব্যাট থেকে আসে ১২ টি চার এবং ৪ টি ছয়। ফলে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে ভারত।

ম্যাচ ফিক্সিং’এর অভিযোগ-

"BCCI ভালো টাকা দিয়েছে..", ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ফিক্সিং বলে বিস্ফোরক মন্তব্য মহম্মদ আমিরের !! 2
India vs West Indies | Image: Getty Images

ভারতীয় দলের দুরন্ত জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট মহল। ব্লু ব্রিগেডরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয় করতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এর মধ্যেই মহম্মদ আমিরের (Mohammad Amir) বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। তিনি মনে করছেন যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি সম্পূর্ণভাবেই ফিক্সিং ছিল। এক আলোচনায় প্রাক্তন এই তারকা পেসার বলেন, “আমি এখনও মনে করি ভারত ভালো ক্রিকেট খেলছে না।

তারা ফিল্ডিং’এর সময় অনেকগুলো ক্যাচ ফেলেছে। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ছাড়া বাকি সব বোলার মার খেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ২৪০ রান করা উচিত ছিল। কিন্তু তারা ধীর গতির ব্যাটিং করেছেন যাতে ভারত ২০০’এর কম লক্ষ্যমাত্রা পায়। ভালোই পারিশ্রমিক দিয়েছে বিসিসিআই (BCCI)।” এই মন্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে।

Read Also: “চাইনিজ মালের খেল খতম..”, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থ হ‌ওয়ায় নেটিজেনদের কটাক্ষে ঈশান কিষাণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *