টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) একের পর এক হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকছেন ক্রিকেট ভক্তরা। বুধবার দক্ষিণ আফ্রিকার চোখে-চোখ রেখে লড়াই করে আফগানিস্তান (SA vs AFG)। এই ম্যাচে আমরা ডবল সুপার ওভারে দেখতে পেয়েছি। অন্যদিকে পিছিয়ে নেই ভারতীয় দলও। মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে চাপের মুখে দাঁড়িয়ে সূ্র্যকুমার যাদব (Suryakumar Yadav) দুরন্ত ইনিংস খেলেছিলেন। আগামীকাল ব্লু ব্রিগেডরা নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে মাঠে নামবে। তার আগে এবার অধিনায়কের চোটের কারণে ছিটকে যাওয়ার খবর সামনে এসেছে।
Read More: মাথায় হাত টিম ইন্ডিয়ার, অসুস্থতা নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অভিষেক শর্মা !!
ছিটকে গেলেন অধিনায়ক-

বিশ্বকাপের আগে থেকেই একাধিক দল তারকা ক্রিকেটারদের চোট সমস্যা নিয়ে চিন্তার মধ্যে ছিল। ভারতের তিলক বর্মা (Tilak Varma), অক্ষয় প্যাটেল (Axar Patel) চোট পেয়ে কয়েক দিন মাঠের বাইরে চলে গিয়েছিলেন। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচের পরেই অসুস্থ হয়ে পড়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এমনকি এই তারকা ব্যাটসম্যানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যেই এবার গুরুতর চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ (Mitchell Marsh)।
এই সপ্তাহের শুরুতে অনুশীলনের সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন এই তারকা। এই চোট থেকে অধিনায়ক সুস্থ হয়ে ফিরতে পারলেন না। এতটাই যন্ত্রণা হচ্ছে যে তার হাঁটতে পর্যন্ত অসুবিধা হচ্ছে। ফলে আজ আয়ারল্যান্ডের (India vs Ireland Match) বিপক্ষে ম্যাচের আগে বিজ্ঞপ্তি দিয়ে মিচেল মার্শের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
দলে আসছেন স্টিভ স্মিথ-

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন অভিজ্ঞ ব্যাটসম্যান ট্রাভিস হেড (Travis Head)। এই ম্যাচে অজি বাহিনী ৬৭ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচের আগেই স্টিভ স্মিথ (Steve Smith) দল যোগ দিতে চলেছেন। তাকে স্ট্যান্ড বাই অধিনায়ক হিসাবে বোর্ডের পক্ষ থেকে শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে। উল্লেখ্য অ্যাশেজ সিরিজের (Ashes Series) পর স্মিথ বিগ ব্যাশ (Big Bash league) লিগে অংশগ্রহণ করেছিলেন। এই টুর্নামেন্টে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন এই তারকা।
সিডনি সিক্সার্সের (Sydney Sixers) হয়ে মরসুমের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন তিনি। ৬ ম্যাচ ২৯৯ রান তুলে নেন। তার ব্যাট থেকে আসে ১ টি শতরান এবং ২ টি অর্ধশতরান। উল্লেখ্য এখনও পর্যন্ত স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি দেশের জার্সিতে এই ফরম্যাটে ১০৯৪ রান তুলে নিয়েছেন।