MI vs RCB TOSS REPORT: টসে জিতল মুম্বাই, ম্যাচ জয়ী তারকাকে ছাড়াই মাঠে নামছে RCB !! 1

মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) তাদের হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য এই বছর আইপিএলে মাঠে নেমেছে। তবে প্রথম ম্যাচে তারা জয় পেলেও পরপর শেষ দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে। শেষ ম্যাচে ব্যাটিং অর্ডার একেবারেই দলকে হতাশ করে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) এই বছরও একের পর এক গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে প্লে অফের লড়াইয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে হারের সম্মুখীন হয় বিরাট কোহলিরা (Virat Kohli)। ফলে আজ হাইভোল্টেজ ম্যাচে দুই দলের একাদশ নিয়ে নতুন করে কৌশল সাজালেন কর্মকর্তারা।

Read More: ‘চল হাট মাদার%&#…’ গ্লাভস বিতর্কে আম্পায়ারকে প্রকাশ্যে গালি, চলতি IPL থেকে ব্যান নীতিশ রানা !!

IPL ম্যাচের সময়সূচি-

MI vs RCB TOSS REPORT: টসে জিতল মুম্বাই, ম্যাচ জয়ী তারকাকে ছাড়াই মাঠে নামছে RCB !! 2
MI vs RCB | Image: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ম্যাচ: ২০

তারিখ: ১২/০৪/২০২৬

ভেন্যু: ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

MI vs RCB Match Preview-

MI vs RCB TOSS REPORT: টসে জিতল মুম্বাই, ম্যাচ জয়ী তারকাকে ছাড়াই মাঠে নামছে RCB !! 3
MI vs RCB | Image: Getty Images

এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা এবং র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton)। দুজনে মিলে দুরন্ত ইনিংস খেলে দলকে ৬ উইকেটে জয় এনে দেন। কিন্তু এরপর দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে ৬ উইকেটে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায় মুম্বাই‌। এই দল শেষ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারে ২৭ রানে। এই ম্যাচে রোহিতদের ব্যাটিং বিপর্যয় রীতিমতো সমালোচনার মুখে পড়েছে।

অন্যদিকে বেঙ্গালুরু চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। এই ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) দুরন্ত ইনিংসে আরসিবি ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। এরপর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ৪৩ রানে জয় পায় রজত পাটিদাররা (Rajat Patidar)। কিন্তু শেষ ম্যাচে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) বিধ্বংসী ব্যাটিং’এ ৬ উইকেটে পরাজিত হয় গত বছরের চ্যাম্পিয়নরা। উল্লেখ্য এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের ইতিহাসে ৩৪ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৯ টি ম্যাচে হিটম্যানরা এবং ১৫ টি ম্যাচে কিং কোহলিরা জয়লাভ করেছে।‌

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই।

MI’এর একাদশ-

রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল স্যান্টনার

ইমপ্যাক্ট প্লেয়ার: শেরফেন রাদারফোর্ড, করবিন বোশ, রঘু শর্মা, রাজ বাওয়া, অশ্বনী কুমার

RCB’এর একাদশ-

বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটিদার (অধিনায়ক), দেবদত্ত পাড্ডিকাল, জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং, সুয়াশ শর্মা

ইমপ্যাক্ট প্লেয়ার- মাঙ্গেশ যাদব, জ্যাকব বেথেল, রাসিখ সালাম দার, স্বপ্নিল সিং ভেঙ্কটেশ আইয়ার

Read Also: “অবশেষে কপাল খুলেছে..”, সঞ্জুর ব্যাটে-ওভারটনের বলে প্রথম জয় CSK’এর, শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *