MI vs KKR TOSS REPORT: টসে জিতল মুম্বাই, KKR একাদশে জায়গা হলো না একাধিক তারকার !! 1

আজ আইপিএলের (IPL 2026) দ্বিতীয় হাইভোল্টেজ মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) সানরাইজ হায়দ্রাবাদকে (Sunrisers Haydrabad) হারিয়ে যাত্রা শুরু করেছে। আজ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ঘরের মাঠে জয় তুলে নিয়ে প্রথম থেকেই টুর্নামেন্টে এগিয়ে থাকতে চাইছেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) একাধিক চোট সমস্যা দলকে চিন্তায় রেখেছে। তবে আজিঙ্কা রাহানে‌ও (Ajinkya Rahane) ঘুরে দাঁড়াতে মরিয়া। শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেও তারা মাঠে নামছে। একাদশ নিয়ে এবার দুই দল‌ই নিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

IPL ম্যাচের সময়সূচি-

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স

ম্যাচ: ০২

তারিখ: ২৯/০৩/২০২৬

ভেন্যু: ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

MI vs KKR Match Preview-

Ipl 2025
MI vs KKR | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স‌। তারা রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এখনও পর্যন্ত ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। তবে ২০২৪ মরসুম থেকে থেকে হার্দিক পান্ডিয়া এই দলের নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন। গত বছর তার তত্ত্বাবধানে মুম্বাই প্লে অফে পৌঁছায়। লিগ পর্বে ১৪ ম্যাচের ৮ ম্যাচে জয় পেয়েছিল। দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি ১৬ ম্যাচে ৭১৭ রান সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। অন্যদিকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই একাধিক তারকা ক্রিকেটারের চোট সমস্যায় কলকাতা নাইট রাইডার্স।

হর্ষিত রানা (Harshit Rana) চোটের কারণে ইতিমধ্যেই ছিটকে গেছেন। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা‌ (Matheesha Pathirana) এখনও চোটের কারণে প্রথম কয়টি ম্যাচে একাদশে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ফলে কিছুটা চাপের মখে দাঁড়িয়ে আজ মাঠে নামল আজিঙ্কা রাহানে। উল্লেখ্য এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে নাইট বাহিনী এবং মুম্বাই ৩৫ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে হার্দিক পান্ডিয়ারা ২৪ টি ম্যাচে এবং কলকাতা ১১ টি ম্যাচে জয়লাভ করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই।

MI’এর একাদশ-

রোহিত শর্মা, রয়্যাল রিকেলটন (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া‌ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, নমন ধীর, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক মারকান্ডে, এএম গাজানফার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ

ইমপ্যাক্ট প্লেয়ার-  সূর্যকুমার যাদব, করবিন বশ, রবিন মিঞ্জ, রাজ বাওয়া, অশ্বিনী কুমার

KKR’এর একাদশ-

ফিন অ্যালেন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্ৰিন, অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি

ইমপ্যাক্ট প্লেয়ার- মনীশ পান্ডে, রোভম্যান পাওয়েল, কার্তিক ত্যাগী, সৌরভ দুবে, তেজস্বী দাহিয়া

Read Also: অনভিজ্ঞ তরুণ প্রতিভা-শ্রেয়সের লড়াই, জানুন PBKS’এর শক্তি, দুর্বলতা ও এক্স ফ্যাক্টর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *