স্বপ্নের শহর ওয়াংখেড়ে স্টেডিয়াম প্রস্তুত আইপিএল ২০২৬-এর (IPL 2026) দ্বিতীয় ম্যাচের জন্য। রবিবার, ২৯ মার্চ মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR)। সম্প্রতি ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালের পর এই ভেন্যুতে এটাই প্রথম ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচে প্রায় ৫০০’এর বেশি রান দেখতে পাওয়া গিয়েছিল। সেই ওয়ানখেরেতেই আজ নামবে কেকেআর আর মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স দল ২০২৬ মরশুমে একটাই লক্ষ্য নিয়ে নামছে – আইপিএলের ষষ্ঠ শিরোপা জয়। টানা তৃতীয়বারের মতো নেতৃত্বে থাকছেন হার্দিক পান্ডিয়া। দলে রয়েছেন অভিজ্ঞ ও তারকা ক্রিকেটার যেমন রোহিত শর্মা (Rohit Sharma), যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ট্রেন্ট বোল্ট (Trent Boult) – যারা দলকে আরও শক্তিশালী করে তুলেছে।
মুম্বইয়ের দলে দুই বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন সহ একজন বিশ্বকাপে রানার্স আপ ক্যাপ্টেনও রয়েছেন। সেই দিক থেকে বিচার করলে খুবই শক্তিশালী দল এই এমআই।অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স দল এবারের মিনি নিলামে বড় বাজেট নিয়ে গড়েছে তারকাখচিত স্কোয়াড। দলের অধিনায়ক হিসেবে থাকছেন অভিজ্ঞ ওপেনার অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) যিনি নিজের শক্তিশালী ব্যাটিং লাইনআপের উপর ভরসা রাখবেন। দলে রয়েছেন ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং ফিন অ্যালেন। তবে দীর্ঘ এক দশকের বেশি সময় পর এই প্রথমবার কলকাতা নাইট রাইডার্স দল নামছে আন্দ্রে রাসেলকে ছাড়া। সব মিলিয়ে, দুই শক্তিশালী দলের এই লড়াই ক্রিকেটপ্রেমীদের জন্য হতে চলেছে এক দুর্দান্ত উপভোগ্য ম্যাচ।
Read More: দেবদত্তের চমক-বিরাটের ক্যারিশমা, চিন্নাস্বামীতে প্রথম ম্যাচেই বিশাল জয় RCB’এর !!
MI vs KKR, IPL 2026 MATCH 02 PITCH & WEATHER REPORT

সদ্য, টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে দুই দলের পক্ষ থেকেই রানের বৃষ্টি দেখা গিয়েছিল। এদিন মুম্বই বনাম কলকাতা ম্যাচেও রানের বৃষ্টি দেখতে পাওয়া যাবে। ভারতীয় ক্রিকেটের মাক্কা হলো এই স্টেডিয়াম। এখানকার পিচ ব্যাটসম্যানদের জন্য উপযোগী, মাঠের ছোট বাউন্ডারি ব্যাটসম্যানদের বাউন্ডারি হাঁকানোর ঝোঁক বাড়িয়ে দেয়। ওয়ানখেরে স্টেডিয়ামে অবশ্য পেসারদের জন্য শুরুর ৩-৪ ওভার সুবিধা থাকবে। বিশেষ করে আলোর নীচে সুইং পাবেন উভয় দলের বোলাররা। আজকের ম্যাচটি তুলনামূলক ভাবে ব্যাটসম্যানদের লড়াই হতে চলেছে। দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব দেখতে পাওয়া যেতে পারে যার ফলে টসে জিতে অধিনায়ক প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত বেছে নেবেন।
মুম্বইয়ের আবহাওয়ার কথা বলতে গেলে, সর্বাধিক ৩৩℃ এবং সর্বনিম্ন ২৫℃ তাপমাত্রা লক্ষ করা যাবে। ঘন্টায় ১৩ কিমি বেগে বাতাস বইবে এবং ৬৮% আপেক্ষিক আদ্রতা বিরাজমান থাকবে। বৃষ্টিপাত হওয়ার সেভাবে কোনো সম্ভাবনা নেই কেবকমাত্র ৫%। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে যা বেশ উপভোগ করবে ভক্তরা।
IPL 2026, দুই দলের সম্ভব্য একাদশ
মুম্বাই ইন্ডিয়ান্স – রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব , তিলক ভার্মা, হার্দিক পান্ড্য (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ , অশ্বনী কুমার, ট্রেন্ট বোল্ট।
কলকাতা নাইট রাইডার্স – টিম সেফার্ট, ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিংকু সিং, রমনদীপ সিং, সুনীল নারিন, বৈভব অরোরা, উমরান মালিক, বরুণ চক্রবর্তী।
চোটের পূর্বাভাস
কেকেআরের প্রমুখ পেসার মাতিসা পথিরানা এখনও পর্যন্ত সেরে উঠতে পারেননি। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে আজকের ম্যাচে উইল জ্যাকস এবং মিচেল স্যান্টনারকে দেখতে পাওয়া যাবে না।