আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026), ১০ দল বিশিষ্ট আইপিএল শুরুর আগে বড় সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে ভক্তদের মধ্যে বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে সুন্দর একটি নিলাম পরিসমাপ্তির পর নাইট রাইডার্স দলকে তাদের পেস আক্রমন নিয়ে ভাবতে হচ্ছে। গত মৌসুমে দলের পেস সমস্যা বেশ গভীর ভাবে দেখতে পাওয়া গিয়েছিল। এবারের আইপিএলে যাতে সেই সমস্যার মুখোমুখি হতে না হয়।
সে কারণেই নিলামে শ্রীলংকার মোতিশা পথিরানা এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে শামিল করেছিল নাইট রাইডার্স। টি -টোয়েন্টি ফরম্যাটেই দুই তারকা অন্যতম সেরা। নিলামের সময় দলটি এমন এক পেস আক্রমণ তৈরি করেছিল, যা প্রতিযোগিতার অন্যতম সেরা বলে ধরা হচ্ছিল। মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা, হর্ষিত রানা এবং উমরান মালিক- এই চারজনকে ঘিরেই ছিল পরিকল্পনা। তবে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সমস্যার কারণে মুস্তাফিজুরকে বাদ দিতে হয়েছে কেকেআর কতৃপক্ষকে।
চোটে বিধ্বস্ত কেকেআর পেস আক্রমণ

কিন্তু টুর্নামেন্টের আগেই সব হিসাব পাল্টে যায়। একের পর এক ঘটনায় সেই পরিকল্পনা ভেঙে পড়েছে। প্রথম ধাক্কা আসে মুস্তাফিজুরকে ছাড়তে বাধ্য হওয়ার মাধ্যমে। বিসিসিআই-এর নিয়মের কারণে তাঁকে দলে রাখা যায়নি। তাঁর জায়গায় আনা হয়েছে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি-কে। তিনি ভালো ফর্মে থাকলেও, নতুন পরিবেশে কতটা দ্রুত মানিয়ে নিতে পারবেন, সেটাই বড় প্রশ্ন। তারপরই চোট পান হর্ষিত রানা। সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়ার্ম আপ ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন রানা। তিনি এবারের আইপিএলে অনুপস্থিত থাকবেন।
Read More: চেন্নাই’তে ধোনির জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে BJP, সরকার আসতে ‘থালা’কে দিচ্ছে ভোটের টিকিট !!
যিনি গত মরশুমে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছিলেন, তিনি এবার পুরো মরশুমে না-ও খেলতে পারেন। এতে করে ভারতীয় বোলিং লাইন-আপে বড় ফাঁক তৈরি হয়েছে। সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল মাথিশা পাথিরানা-কে নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই চোট পেয়ে দেশের হয়ে সব ম্যাচ খেলতে পারেননি তিনি। ফলে আইপিএলেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আর এতগুলি সমস্যার কারণে কেকেআর ভক্তদের মাথায় এখন হাত!
পাথিরানার প্রত্যাবর্তনে নতুন স্বপ্ন দেখছে KKR

কিন্তু তাঁর এজেন্টের পোস্ট নতুন আশার সঞ্চার করেছে। কেকেআরের জার্সিতে তাঁর ছবি দেখে মনে করা হচ্ছে, তিনি মাঠে নামার জন্য প্রস্তুত। পাথিরানার বিশেষত্ব তাঁর অদ্ভুত বোলিং অ্যাকশন এবং ইয়র্কার। ডেথ ওভারে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই তাঁর ফেরা মানেই কেকেআরের বোলিং লাইন-আপে নতুন প্রাণ। যদি পাথিরানা ফিট হয়ে মাঠে নামতে পারেন, তাহলে কেকেআরের বোলিং আক্রমণ আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে। বিশ্বকাপে পথিরানা ৩ ম্যাচে ২ উইকের্ট পেয়েছিলেন এবং ৬.১৫ ইকোনোমিতে বোলিং করেছিলেন। অন্যদিকে আইপিএলের মঞ্চে তিনি ৩২ ম্যাচে ৪৭ উইকেট পেয়েছেন এবং ওভার পিছু দিয়েছেন ৮. ৬৮ রান।