Kkr
KKR | Image: Getty Images

IPL 2026: বেশ জমে উঠেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের পরেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই সব থেকে বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলকে। এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তার সূত্রপাত কেকেআর থেকেই। কারণ এবারের আইপিএলে ফিজকে দলে কিনেছিল কেকেআর। এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন না। অন্যদিকে এবারের আইপিএলে দ্বিতীয় সর্বাধিক ধনী খেলোয়াড় মাতিশা পাথিরানাকেও নিয়ে বাড়ছে উদ্বেগ।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আগে ফিল্ডিং করতে নেমে চোটের সমস্যায় ভুগছিলেন শ্রীলঙ্কার তরুণ পেসার মাতিশা পাথিরানা। নিজের প্রথম ওভারের চতুর্থ বলটি করার সময় ফলো থ্রুতে হঠাৎ থেমে যান তিনি। বল ছেড়েই বাম পা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন পাথিরানা। সঙ্গে সঙ্গেই মাঠে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দলের অধিনায়ক দাসুন শানাকা (Dasun Shanaka) বাকি দুই বল করে ওভার শেষ করেন। তবে এরপর আর মাঠে ফেরা হয়নি এই পেসারের।

Read More: পাকিস্তান বধের পর এবার সুপার এইট মিশন, ভারতের সামনে কঠিন ৩ পরীক্ষা !!

গুরুতর চোট পেয়েছেন তারকা পেসার

Ipl
Matheesha Pathirana | Image: Twitter

পাথিরানাকে ছাড়াই শেষ পর্যন্ত শ্রীলঙ্কা তাদের শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে অলআউট করতে সক্ষম হয়। অজি ব্রিগেড ১৮১ রান বানায়, তবে পথুম নিশঙ্কার দুরন্ত সেঞ্চুরির দৌলতে শ্রীলঙ্কা সহজে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে, পাথিরানার কথা বলতে গেলে চোটের প্রকৃতি নিয়ে দলীয় সূত্র থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

গত কয়েক মাস ধরেই নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছিলেন পাথিরানা এবং ধীরে ধীরে পুরোনো ছন্দে ফিরছিলেন। এমন অবস্থায় চোট গুরুতর হলে তা শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা হতে পারে এবং নাইট রাইডার্সের প্রতি বারের সমস্যা ডেথ ওভার নিয়েও সমস্যা তৈরি হবে। শ্রীলঙ্কা ইতিমধ্যে তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) ছিটকে গিয়েছে। এবারের আইপিএলে ১৮ কোটিতে বিক্রি হয়েছে পাথিরানা। কেকেআরের এই তারকা ক্রিকেটার আইপিএলে ৩২ ম্যাচে ৮.৬৮ ইকোনমি রেটে ৪৭টি উইকেট নিয়েছেন।

Read Also: অ্যাডমিট কার্ড পেয়েও মাধ্যমিক দেওয়া হল না বৈভব সূর্যবংশীর, চাপের মুখে বিশ্বকাপ জয়ী তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *