টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সুপার ৮’এর লড়াই বর্তমানে জমজমাট হয়ে উঠেছে। আজ এই পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে ভারতীয় দল (India vs South Africa Match)। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ব্লু ব্রিগেডরা এগিয়ে যাবে বলেই বিশেষজ্ঞরা মনে করেছিলেন। প্রথম ইনিংসের দক্ষিণ আফ্রিকার ওপর ভারতীয় বোলাররা চাপ সৃষ্টি করে। কিন্তু ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) এবং ডেভিড মিলার (David Miller) ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ১৮৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।
এই রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং অর্ডার বিপর্যয় মুখে পড়ে যায়। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) হাল ধরার চেষ্টা করলেও ভরসা দিতে পারেননি। অন্যদিকে তিনি আউট হয়ে যাওয়ার সময় গার্লফ্রেন্ড মাহিকা শর্মাকে (Mahika Sharma) হাততালি দিতে দেখা যায়। যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।
Read More: বৃষ্টিতে ভেস্তে গেল সুপার এইটের প্রথম ম্যাচ, সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা পাকিস্তানের !!
অবাক কান্ড ঘটালেন হার্দিকের গার্লফ্রেন্ড-

আজ ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। ৫১ রানে ব্লু ব্রিগেডরা ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে শিবম দুবের (Shivam Dube) সঙ্গে হাল ধরার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রথম দিকে ধৈর্যের পরীক্ষা দিলেও বড়ো শট খেলতে গিয়ে সম্পূর্ণ ব্যর্থ হন হার্দিক। ১৭ বলে মাত্র ১৮ রান করে মাঠ ছাড়েন এই তারকা।
এই তারকা অলরাউন্ডারের বর্ডার লাইনে দুরন্ত ক্যাচ ধরেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। তখন স্টেডিয়ামে উপস্থিত হার্দিক পান্ডিয়ার গার্লফ্রেন্ডকে আশ্চর্যজনকভাবে হাততালি দিতে দেখা যায়। এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা চর্চা শুরু করেছেন। অনেকেই মনে করছেন না বুঝেই মাহিকা শর্মা এইরকম করেছেন বা খারাপ পরিস্থিতেও ভরসা দেওয়ার জন্য হাততালি দিয়েছেন। অনেকেই আবার ট্রোল করছেন বিষয়টি নিয়ে।
দেখুন সেই ভিডিওটি-
ভারতের লজ্জাজনক হার-

১৮৮ রান তাড়া করতে নেমে আজ ভারতীয় ওপেনার ঈশান কিষাণ (Ishan Kishan) খাতাই খুলতে পারেননি। অন্যদিকে অভিষেক শর্মা (Abhishek Sharma) ১২ বলে মাত্র ১৫ রান করে মাঠ ছাড়েন। এর সঙ্গেই তিলক বর্মা (Tilak Varma) ড্রেসিংরুমে ফেরেন মাত্র ১ রান করে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু এই দুই তারকাও রীতিমতো হতাশ করেন।
সুন্দর ১৮ রান করে এবং অধিনায়ক ১১ রান করে আউট হয়ে গেলে দল বিপর্যয়ের মুখে পড়ে যায়। আজ একমাত্র শিবম দুবে (Shivam Dube) ৩৭ বলে ৪২ রান করে লড়াই চালিয়েছিলেন। তবে এই রান যথেষ্ট ছিল না। ভারত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায়। ৭৬ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা।