ভারতীয় ক্রিকেট দলের এক্স ফ্যাক্টর প্লেয়ার হলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার সম্প্রতি বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং – তিন বিভাগেই অনবদ্য ছন্দে রয়েছেন তারকা এই অলরাউন্ডার। টিম ইন্ডিয়ার তারকা এই ক্রিকেটার সব কাজেই যেন অগ্রিম। গত দুই বছরে হার্দিক জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে পড়েছে আবার সেগুলি কাটিয়েও উঠেছেন হার্দিক। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে হার্দিক পান্ডিয়ার জীবন একেবারে বদলে গিয়েছে। ব্যাক্তিগত জীবনের দিক দিয়েও অনেকটাই বদল হয়েছে হার্দিকের। নতুন করে ভালোবাসার মানুষও খুঁজে পেয়েছেন হার্দিক। ভারতীয় দলের তারকা এই খেলোয়াড় বর্তমানে মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন।
আবার বাবা হতে চলেছেন হার্দিক পান্ডিয়া

সম্প্রতি ভালোবাসার দিনে অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি নিজের ব্যক্তিগত সম্পর্কের প্রতি আবেগ ও প্রতিশ্রুতির প্রকাশ হিসেবে তিনি বান্ধবী মাহিকা শর্মার নামের প্রথম অক্ষর খোদাই করা একটি বিশেষ ট্যাটু করিয়েছেন হার্দিক। ডিজাইন যুক্ত এই ট্যাটুটি প্রতীকী উপাদান, যা তাদের সম্পর্কের শক্তি ও বন্ধনের ইঙ্গিত বহন করে। তবে মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের এখনও বিবাহ ঠিক না হলেও তারা একসাথেই সময় কাটান এবং একসাথেই থাকেন। হার্দিক পান্ডিয়ার বাড়িতেও মাহিকাকে একাধিকবার দেখতে পাওয়া গিয়েছে। মাহিকাকে নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে যে মাহিকা নাকি মা হতে চলেছেন।
Read More: “ওদের মান অনেকটা নীচে…” পাকিস্তানের পরাজয়ের পর মুখ খুললেন সৌরভ, করলেন এই মন্তব্য !!

এর আগে সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ -এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন হার্দিক, ২০২৪ সালে জুলাই মাসের শুরুর দিকে বিবাহ বিচ্ছেদ হয়েছিল তাদের। তখনও বিয়ের আগে পিতা হয়েছিলেন হার্দিক। আপাতত হার্দিকের অগস্ত নামে একটি পুরো সন্তানও রয়েছে। প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেন এই ভারতীয় অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া তাঁর ক্রিকেট ক্যারিয়ারে অনেক পরিণত হয়ে উঠেছেন। চলতি বিশ্বকাপের মঞ্চে হার্দিক তিন ম্যাচে ১৬২ স্ট্রাইক রেটে ৫৭ রান বানিয়েছেন এবং বল হাতে ৬.৪৫ ইকোনোমি রেটে ৪ উইকেট নিয়েছেন।