আজ আইপিএলে (IPL 2026) দিনের প্রথম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এলএলজি। মহম্মদ শামি (Mohmmed Shami) থেকে প্রিন্স যাদবদের (Prince Yadav) দুরন্ত বলে প্রথম ইনিংসে চাপের মুখে পড়ে যায় হায়দ্রাবাদ। টপ অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে গেলে হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) এবং নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) হাল ধরেন।
তাদের লড়াইয়ে ১৫৬ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে লখনউয়ের হয়ে জ্বলে ওঠেন এইডেন মার্করাম (Aiden Markram)। এরপর ঋষভ পান্থের (Rishabh Pant) দুরন্ত ব্যাটিং’এ জয় পেল লখনউ।
Read More: “প্লিজ খেলতে আসুন…”, ভারতের কাছে হাতে পায়ে ধরার অবস্থা বাংলাদেশের, প্রকাশ্যে সিরিজের দিনক্ষণ !!
ব্যাটিং বিপর্যয় SRH’এর-

আজ হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে নেমে সম্পূর্ণ হতাশ করেন দুই তারকা। অভিষেক শর্মা (Abhishek Sharma) ২ বলে শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। ট্র্যাভিস হেড করেন ৮ বলে ৭ রান। অন্যদিকে অধিনায়ক ঈশান কিষাণের (Ishan Kishan) ৪ বলে ১ রান করে মাঠ ছাড়েন। ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল হায়দ্রাবাদ। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হেনরিখ ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডি হাল ধরেন।
দুজনে মিলে আজ চাপের মুখে দাঁড়িয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ক্লাসেন ৪১ বলে করেন ৬২ রান। ৫ টি চার এবং ২ টি ছয় আসে তার ব্যাট থেকে। নীতিশ কুমার করেন ৩৩ বলে ৫৬ রান। তিনি হাঁকান ৩ টি চার ও ৫ টি ছয়। ফলে প্রথম ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ শামি। তিনি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ২ টি উইকেট। এছাড়াও প্রিন্স যাদব এবং আবেশ খান (Avesh Khan) ২ টি উইকেট সংগ্রহ করেছেন।
দুরন্ত জয় লখনউয়ের-

আজ লখনউ সুপার জায়ান্টসের হয়ে ওপেনিং করতে আসেন এইডেন মার্করাম (Aiden Markram) ও মিচেল মার্শ (Mitchell Marsh)। মিচেল মার্শ ১২ বলে ১৪ রান করে আউট হয়ে গেলে মার্করাম স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এই তারকা আজ ২৭ বলে ৪৫ রান করেন। ৬ টি চার এবং ২ টি ছক্কা হাঁকান। এরপর ঋষভ পান্থ দলকে ভরসা দিয়ে ধীরে ধীরে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
একাই দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে দলকে জয় এনে দেন। পান্থের ব্যাট থেকে আসে ৫০ বলে অপরাজিত ৬৮ রান। ৯ টি চার হাঁকান এই তারকা। ফলে লখনউ ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান তুলে নেয়। ফলে এই দল ৫ উইকেটে জয় তুলে নিয়ে আজ ঘুরে দাঁড়াল। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা। এক সমর্থক লিখেছেন, “আজ চাপের মুখে দাঁড়িয়ে ঋষভ পান্থ যা ইনিংস খেলেছেন তা প্রসংশনীয়। এই জয়ের নায়ক তিনি।” অন্যদিকে নেটিজেনরা উল্লেখ করছেন যে, “এবার লখনউ একের পর এক জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে যাবে। পান্থকে আর কেউ আটকে রাখতে পারবে না।”
দেখুন ট্যুইট চিত্র-
LSG won the match on 2nd last ball of the game . Captain’s innings from Rishab Pant.#SRHvsLSG#TATAIPL2026
— Parveen Kaushik (@ParveenKau58689) April 5, 2026
– 39(24) vs KKR.
– 56(33) vs LSG.THE NEW CRISIS MAN OF SRH – NITISH KUMAR REDDY 🫡 pic.twitter.com/qFBCL6IFNa
— Raja (@_raja_kumar) April 5, 2026
World No.1 T-20 Batsmen
SRH Puli Abhishek Sharma Scoredvs RCB 7 (8)
vs KKR 48 (21)
vs LSG 0 (2)Assalam Walaikum Hyderabad 😹
WaRahmatullahi WaBarakatuh
pic.twitter.com/TRCfE6eFNO— Kinny_Roberrt (@Kinny_Here) April 5, 2026
watching rishab pant batting pic.twitter.com/HdM7F8Mv8X
— Bachi (@bhargavv982) April 5, 2026
In a country which is blessed in Batter , Rishab pant is the worst batter to Play for india in T20 internationals
— Cric X AShu (@AshuTripathi025) April 5, 2026
🚨 LSG DOMINATE SRH – PANT OWNS THE RIVALRY! 🚨
◾ LSG: 5 wins in 7 vs SRH • 3 wins in 4 games at Hyderabad! 💪
◾ Rishabh Pant vs SRH: 626 runs in 19 inns • Avg 44.71 | SR 143.24 🔥
◾ 1 Century & 1 fifty – loves this matchup 😍 #SRHvLSG #IPL2026 pic.twitter.com/Ds35SyhVZp— Yogesh Goswami (@yogeshgoswami_) April 5, 2026
#IPL26 LSG Vs SRH No one thought it would go to last over after the start that SRH made.
Harshal Patel should have boeled instead of loser Unadkat— Dr Asif Iqbal Ahmed (@Dr_asif_MD) April 5, 2026
What a finished by Rishab Pant pic.twitter.com/6McefjscST
— Kajal Bharti (@kajalbharti21) April 5, 2026
One of the responsible knock from rishab pant👌 👏
People commenting negatively about pant in social media have zero knowledge about cricket
It's not always sixes and fours that matters staying tall in tough situations matter
Keep going spidey @RishabhPant17 #rishabpant— Lucky (@Lucky_29_) April 5, 2026
Not a usual Rishab Pant innings but played under pressure and make sure team cross the line 68(50)
Pilla puli Pant is Back #LSG2026 https://t.co/WQ8XO2XVwK pic.twitter.com/sWpfR9oNnm
— RTR (@natweetsnaistm) April 5, 2026