"পাঁক জলে হাবুডুবু..", গিল-বাটলারের ব্যাটে গুজরাটের দুরন্ত জয়, পান্থদের নিয়ে কঠিন ক্লাস ভক্তদের !! 1

আজ আইপিএলে (IPL 2026) দিনের‌ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও গুজরাট টাইটান্স Gujarat Titans)। ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। লখন‌উ ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। এইডেন মার্করাম (Aiden Markram) ছাড়া আর কেউ ২০ রানের গন্ডি ছুঁতে পারেনি প্রথম ইনিংসে। ১৬৫ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ঋষভ পান্থরা (Rishab Pant)। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে আজ‌ও জ্বলে ওঠেন শুভমান গিল (Shubman Gill) এবং জস বাটলার (Jos Buttler)। তাদের দুরন্ত ইনিংসে দল শক্তিশালী জায়গা পৌঁছে যায়। বলে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে এগিয়ে গেল গুজরাট।

Read More: ‘চল হাট মাদার%&#…’ গ্লাভস বিতর্কে আম্পায়ারকে প্রকাশ্যে গালি, চলতি IPL থেকে ব্যান নীতিশ রানা !!

দুরন্ত জয় গুজরাটের-

"পাঁক জলে হাবুডুবু..", গিল-বাটলারের ব্যাটে গুজরাটের দুরন্ত জয়, পান্থদের নিয়ে কঠিন ক্লাস ভক্তদের !! 2
GT vs LSG | Images: Getty Images

আজ প্রথম ইনিংসে গুজরাট টাইটান্সের হয়ে বল হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prashid Krisna)। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং কাগিসো রাবাডা‌ও (Kagiso Rabada) টপ অর্ডারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। ফলে মিচেল মার্শ (Mitchell Marsh) ১১ রানে, ঋষভ পান্থ ১৮ রানে এবং আয়ুশ বাদোনি (Ayush Badoni) মাত্র ৯ রানে আউট হয়ে গেলে লখন‌উ বিপর্যয়ের মুখে পড়ে। একমাত্র এইডেন মার্করামের লড়াইয়ে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রানে পৌঁছেছিল তারা। প্রসিদ্ধ কৃষ্ণা সংগ্রহ করেছিলেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট।

অন্যদিকে এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন শুভমান গিল। তার সঙ্গে হাল ধরেন জস বাটলার। আজ গিলের ব্যাট থেকে আসে ৪০ বলে ৫৬ রান। তিনি হাঁকান ৬ টি চার এবং ১ টি ছয়। অন্যদিকে বাটলারের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৬০ রান‌। ১১ টি চার মারেন এই তারকা। ফলে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) ১৩ বলে অপরাজিত ২১ রানে ভর করে ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে নেয় গুজরাট। ম্যাচে ৭ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে তারা।

অন্যদিকে এরপরই লখন‌উ সুপার জায়ান্টস সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে। “কোটি কোটি টাকা নষ্ট করছেন ঋষভ পান্থ। এই ভুয়ো ক্রিকেটারের বদলে অবশ্যই দলে একজন ভালো ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত। একাদশে বদল না হলে লখন‌উ শেষ চারে পৌঁছাতে পারবে না।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “এখুনি পান্থ এবং নিকোলাস পুরানকে (Nicholas Pooran) বাদ দিতে হবে। এইডেন মার্করামকে নেতৃত্ব দায়িত্ব দেওয়া হোক।” বলেও উল্লেখ করেছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: “অবশেষে কপাল খুলেছে..”, সঞ্জুর ব্যাটে-ওভারটনের বলে প্রথম জয় CSK’এর, শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *