চলতি আইপিএলে (IPL 2026) নতুন করে ঘুরে দাঁড়াতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারের মতো ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্নকে সার্থক করতে চাইছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এই দুই দল আজ ১৯ তম মরসুমে যাত্রা শুরু করতে চলেছে। অধিনায়ক হিসেবে এবার ছাপ ফেলতে প্রস্তুত ঋষভ পান্থ (Rishab Pant)। অন্যদিকে অক্ষর প্যাটেলও (Axar Patel) দলকে প্লে অফে নিয়ে যাওয়ার বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী। টুর্নামেন্টের শুরুর আগেই দুই দলে বেশ কিছু পরিবর্তন করেছেন কর্মকর্তারা। এবার একাদশেও দেখা গেল নতুন চমক।
Read More: PSL’এ বল ট্যাম্পারিং কাণ্ডে বড় শাস্তি, নির্বাসনে ফখর জামান !!
IPL ম্যাচের সময়সূচি-

লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস
ম্যাচ: ০৫
তারিখ: ০১/০৪/২০২৬
ভেন্যু: একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
LSG vs DC Match Preview-

শেষ মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পান্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। নেতৃত্বের দায়িত্ব পর্যন্ত এই তারকার কাঁধে তুলে দেওয়া হয়। প্রথম দিকে দলকে সাফল্য এনে দিলেও শেষ ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয় এই ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায় লখনউ। ব্যাট হাতেও ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে তীব্র সমালোচনা মুখে পড়েছিলেন ঋষভ পান্থ।
তিনি ১৪ ম্যাচে মাত্র ২৬৯ রান তুলে নিতে সক্ষম হন। অন্যদিকে গত বছর অক্ষর প্যাটেলের নেতৃত্বে দুরন্ত শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ১৪ ম্যাচের মধ্যে শেষ পর্যন্ত ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায় দিল্লি। তবে দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন কেএল রাহুল (KL Rahul)। এই তারকা ব্যাটসম্যান ১৩ ম্যাচে ৫৩৯ রান সংগ্রহ করেন। উল্লেখ্য এখনও পর্যন্ত এই দুই দল ৭ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৪ ম্যাচে দিল্লি এবং ৩ লখনউ চ্যাম্পিয়ন হয়েছে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।
LSG’এর একাদশ-
এইডেন মার্করাম, মিচেল মার্শ, ঋষভ পান্থ (উইকেটকিপার/অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিকোলাস পুরান, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, মহসিন খান, মহম্মদ শামি, এনরিখ নোকিয়া, প্রিন্স যাদব
ইমপ্যাক্ট প্লেয়ার- দিগ্বেশ রাঠি, আবেশ খান, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, অক্ষত রঘুবংশী
DC’এর একাদশ-
কেএল রাহুল (উইকেটকিপার), পাথুম নিশঙ্কা, নীতিশ রানা, বিপ্রজ নিগম, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, লুঙ্গি এনগিডি, কুলদীপ যাদব, টি নটরাজন, মুকেশ কুমার
ইমপ্যাক্ট প্লেয়ার- আশুতোষ শর্মা, আকিব নবী, সামীর রিজভী, দুষ্মন্থ চামেরা, করুণ নায়ার