চলতি IPL'এর মাঝেই বড় সিদ্ধান্ত ফ্রাঞ্চাইজির, চোটিল শ্রীলঙ্কান তারকার থেকে মুখ ফেরালো দল !! 1

IPL 2026: আইপিএলের মঞ্চে নামার আগেই বড় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটাররা। ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার কথা জানিয়ে দিয়েছে। অর্থাৎ ফিটনেস টেস্টে পাস করলেই তারা আইপিএলে খেলার সুযোগ পাবে নাহলে তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। যে কারণেই সমস্যায় পড়েছে তারকা স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। লখনৌ সুপার জায়ান্টস (LSG) দলের এই গুরুত্বপূর্ণ স্পিনারকে এখনও পর্যন্ত ছাড়পত্র দেয়নি শ্রীলংকা ক্রিকেট। ফলে লখনউ শিবিরে বাড়ছে উদ্বেগ। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স-এর জন্য, কারণ মাথিশা পাথিরানার ফিটনেস নিয়েও সমস্যায় রয়েছে দল। এখনও ছাড়পত্র মেলেনি পাথিরানার।

লখনউয়ের দুশ্চিন্তা বাড়াচ্ছেন হাসারাঙ্গা

বিশ্বকাপ, ipl 2026
Wanindu Hasaranga | Image: Getty Images

লখনৌ সুপার জায়ান্টস হাসরঙ্গাকে দলে নিয়েছিল বড় প্রত্যাশা নিয়ে। তাঁর লেগ স্পিন এবং অলরাউন্ড দক্ষতা দলের জন্য বড় সম্পদ হতে পারত। বিশেষ করে লখনউয়ের ধীর গতির উইকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি, তাছাড়া শেষের দিকে তাঁর থেকে কিছু ফিনিশিং টাচও দেখতে পাওয়া যেত। কিন্তু চোটের কারণে সেই আশা এখন অনেকটাই ম্লান। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। সেই চোটই এখন তাঁর আইপিএল (IPL 2026) খেলার পথে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সম্প্রতি তাদের খেলোয়াড়দের জন্য ফিটনেসের নতুন মান নির্ধারণ করেছে। সেই মান পূরণ না করলে কোনও ক্রিকেটারকেই বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হচ্ছে না।

Read More: সন্দীপ-বিষ্ণোইয়ে বোলিং’এ ধরাশায়ী মুম্বাই, জয়ের ধারাবাহিকতা বজায় রাখল রাজস্থান !!

এই নিয়মের কারণে হাসারাঙ্গার আইপিএল খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ক্রিকেটের তত্ত্বাবধানে রিহ্যাব করছেন তিনি। যদিও কিছুটা অগ্রগতি হয়েছে তাঁর, নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন – তবুও এখনও বোলিং শুরু করতে পারেননি তিনি। একজন বোলারের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে একজন লেগ স্পিনারের জন্য বোলিং ফিটনেসই প্রধান মাপকাঠি। লখনউ শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনও কোনও নির্দিষ্ট আপডেট পায়নি। ফলে দলকে অন্য বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে একজন মূল খেলোয়াড়কে না পাওয়া বড় ধাক্কা হতে পারে। তবে সূত্রের দাবি, লখনৌ দল হাসারাঙ্গার বদলে অন্য খেলোয়াড় দেখতে শুরু করে দিয়েছে।

পাথিরানাকে ঘিরে আশার আলো নাইট শিবিরে

KKR
Matheesha Pathirana | Image: Getty Images

অন্যদিকে, একই পরিস্থিতিতে থাকা সত্ত্বেও কিছুটা এগিয়ে রয়েছেন পাথিরানা। তিনিও বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন। কিন্তু গত সপ্তাহ থেকে তিনি নেটে বোলিং শুরু করেছেন। যদিও এখনও পুরোপুরি ফিট নন, তবে দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাথিরানার বিশেষত্ব হল তাঁর অনন্য বোলিং অ্যাকশন এবং ডেথ ওভারে কার্যকরী ইয়র্কার। কেকেআরের বোলিং আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তাই তাঁর দ্রুত ফিট হয়ে ওঠা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর ফিটনেস পরীক্ষা হতে পারে। যদি তিনি সেই পরীক্ষায় পাশ করেন, তাহলে খুব শিগগিরই আইপিএলে (IPL 2026) দেখা যেতে পারে তাঁকে। চলতি আইপিএলে কেকেআরকে একেবারে ছন্দ ছাড়া দেখাচ্ছে।

Read Also: রাহানে পছন্দই নয় শাহরুখের, চলতি IPL 2026-এই বদলে যাচ্ছে KKR এর অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *