"গোয়েঙ্কার টাকা বরবাদ..", ব্যাটিং বিপর্যয়ে‌ ১৫০ রানেই পৌঁছাল না LSG, পান্থদের নিয়ে কটাক্ষ নেটিজেনদের !! 1

আজ একানা ক্রিকেট স্টেডিয়াম মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ও লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এই হাইভোল্টেজ ম্যাচে উন্মাদনায় গা ভাসিয়েছেন ক্রিকেট ভক্তরা। ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আক্ষর প্যাটেল (Axar Patel)। লখন‌উ ব্যাটিং করতে নেমে একাধিক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। টপ অর্ডার সম্পূর্ণভাবে ব্যর্থ হয় আজ। ফলে লখন‌উ সুপার জায়ান্টস আজ ১৫০ রানেই পৌঁছাতে ব‌্যর্থ হল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে বিতর্কের ঝড়।

Read More: PSL’এ বল ট্যাম্পারিং কাণ্ডে বড় শাস্তি, নির্বাসনে ফখর জামান !!

LSG’এর ব্যাটিং লড়াই-

"গোয়েঙ্কার টাকা বরবাদ..", ব্যাটিং বিপর্যয়ে‌ ১৫০ রানেই পৌঁছাল না LSG, পান্থদের নিয়ে কটাক্ষ নেটিজেনদের !! 2
LSG vs DC | Images: Getty Images

আজ লখন‌উ সুপার জায়ান্টসের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন ঋষভ পান্থ (Rishab Pant) এবং মিচেল মার্শ (Mitchell Marsh)। দুজনে দুরন্ত ব্যাটিং শুরু করার চেষ্টা করেন। কিন্তু আজ পান্থের ভাগ্য সদয় ছিল না। নন স্ট্রাইকার প্রান্ত থেকে রান নেওয়ার জন্য এগিয়ে যান সেই সময় মার্শের মারা বল মুকেশ কুমারের (Mukesh Kumar) হাত লেগে সরাসরি উইকেটে এসে ধাক্কা মারে। ৯ বলে ৭ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়েন পান্থ। ২৮ বলে ৩৫ রান আসে মিচেল মার্শের ব্যাট থেকে। মারেন ৩ টি ছয় এবং ২ টি চার।

বল হাতে অক্ষর প্যাটেল (Axar Patel) থেকে টি নটরাজন (T Natarajan) রীতিমতো জ্বলে উঠেছিলেন। এইডেন মার্করাম (Aiden Markram) ফেরেন ৮ বলে ১১ রান করে। আয়ুশ বাদোনি (Ayush Badoni) খাতাই খুলতে পারেননি। নিকোলাস পুরান‌ও (Nicholas Pooran) আজ হতাশ করেছেন। তিনি লুঙ্গি এনগিডির (Lungi Ngidi) করা বলে সম্পূর্ণ পরাস্ত হয়ে ৮ বলে ৮ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন আব্দুল সামাদ (Abdul Samad)। তিনি শাহবাজ আহমেদের সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

আব্দুল সামাদের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৬ রান। তিনি মারেন ৩ টি চার এবং ১ টি ছয়। শাহবাজ ১৫ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। ফলে লখন‌উ ১৮.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে গেছে। দিল্লির হয়ে টি নটরাজন ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট। লুঙ্গি এনগিডি ৩.৪ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেছেন ৩ টি উইকেট। অন্যদিকে এল‌এসজির ব্যাটিং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার মুখে পড়েছে।

“বুঝতেই পারলাম না কেন এইডেন মার্করামের বদলে ঋষভ পান্থকে ওপেনিং করতে পাঠান হয়েছে। এই দল এই বছরও প্লে অফেই উঠতে পারবে না। পচা দল একটা এল‌এসজি।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। এক সমর্থক লিখেছেন, “সঞ্জীব গোয়েঙ্কার টাকা বরবাদ। এদের দিয়ে ট্রফি জয় করা সম্ভব নয়।”

দেখুন ট্যুইট চিত্র-

https://x.com/i/status/2039349065121677444

Read Also: পাঞ্জাব শিবিরে দুঃসংবাদ, গুরুতর চোটে IPL থেকে বিদায় নিচ্ছেন শ্রেয়স আইয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *