ওয়াংখেড়েতে হার্দিক-ক্রনালের ব্যক্তিগত দ্বন্দ্ব প্রকাশ্যে, মাহিকার জন্য সম্পর্ক শেষ দুই ভাইয়ের !! 1

আইপিএলের (IPL 2026) ইতিহাসে অন্যতম সফল দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ফলে এই দলকে নিয়ে প্রতি বছরই ক্রিকেট ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায়। গতকাল হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) চলতি টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে আবারও ব্যাটিং বিপর্যয় একাধিক প্রশ্ন তুলেছে। শেষ পর্যন্ত ঘরের মাঠে এই ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে এর মধ্যেই ম্যাচ চলাকালীন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং ক্রনাল পান্ডিয়ার (Krunal Pandya) মধ্যে ব্যক্তিগত জীবনে দুরত্ব তৈরি হয়েছে তা স্পষ্ট ধরা পড়েছে। তা নিয়ে চলছে তুমুল চর্চা।

Read More: ভাই অর্জুনকে নয় ‘প্রেমিক’ গিলকে সমর্থন করতে মাঠে সারা, তুমুল চর্চা সমাজমাধ্যমে !!

ওয়াংখেড়েতে হার্দিক-ক্রনালের ব্যক্তিগত দ্বন্দ্ব প্রকাশ্যে, মাহিকার জন্য সম্পর্ক শেষ দুই ভাইয়ের !! 2
MI vs RCB | Images: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেছিল। ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট কোহলি (Virat Kohli) থেকে ফিল সল্ট (Phil Slat)। ম্যাচে সল্টের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৭৮ রান। কিং কোহলি করেন ৩৮ বলে ৫০। এছাড়াও ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন রজত পাটিদার (Rajat Patidar)। অধিনায়ক মাত্র ২০ বলে করেন প্রশংসনীয় ৫৩ রান। এর ফলে ২৪১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল আরসিবি।

এই রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের টপ অর্ডার একেবারেই চাপের মুখে পড়ে যায়। রোহিত শর্মা (Rohit Sharma) রিটায়ার্ড আউট হ‌য়ে মাঠ ছাড়েন। এরপর র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) থেকে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), তিলক বর্মা (Tilak Varma) দলকে ভরসা দিতে ব্যর্থ হন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং শেরফান রাদারফোর্ড (Sherfane Rutherford) লড়াই চালালেও শেষ পর্যন্ত ১৮ রানে ঘরের মাঠে হেরে সমালোচনার মুখে পড়েছে মুম্বাই।

ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ প্রকাশ্যে-

ওয়াংখেড়েতে হার্দিক-ক্রনালের ব্যক্তিগত দ্বন্দ্ব প্রকাশ্যে, মাহিকার জন্য সম্পর্ক শেষ দুই ভাইয়ের !! 3
Hardik Pandya and Kunal Pandya Images Getty Images

ক্রনাল পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়া দুজনেই মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ক্রিকেট জীবন শুরু করেন। গতকাল ওয়াংখেড়ের মাটিতে দুই ভিন্ন দলের হয়ে মুখোমুখি হন দুই তারকা। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে দাঁড়িয়ে হার্দিক দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছিলেন। সেই সময় বল হাতে ক্রনাল রীতিমতো জ্বলে ওঠেন। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ১ টি উইকেট তুলে নেন। অন্যদিকে জ্যাকব ডাফির (Jacob Duffy) বলে রোমারিও শেফার্ডকে (Romario Shepherd) ক্যাচ দিয়ে ৪০ রানে মাঠ ছাড়েন হার্দিক।

এই আউটের মুহূর্তে ক্রনাল পান্ডিয়াকে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়। বিষয়টি হার্দিক আড় চোখে দেখেও ছিলেন। অন্যদিকে ম্যাচ শেষে ক্রনালকে মুম্বাই ইন্ডিয়ান্সের একাধিক সদস্যের সঙ্গে কথা বলতে দেখা যায়। কাইরন পোলার্ডের সঙ্গে কথা বললেও হার্দিকের সঙ্গে দেখা করেননি তিনি। অন্যদিকে ম্যাচ শেষে বেঙ্গালুরুর এই অলরাউন্ডার বলেন, “দিনের শেষে একজন পান্ডিয়াই জেতে। আজ আমার ভাগ্য ভালো ছিল।”

উল্লেখ্য গত বছর ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল একে অপরকে জড়িয়ে ধরেছিলেন পান্ডিয়া ব্রাদার্স। ফলে হার্দিকের নতুন গার্লফ্রেন্ড মাহিকা শর্মার (Mahieka Sharma) জন্য দুই ভাইয়ের সম্পর্কে ফাটল ধরেছে বলে মনে করছেন নেটিজেনরা।

Read Also: “পাঁক জলে হাবুডুবু..”, গিল-বাটলারের ব্যাটে গুজরাটের দুরন্ত জয়, পান্থদের নিয়ে কঠিন ক্লাস ভক্তদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *