"ফর্ম নয় অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ..", USA'এর বিপক্ষে ওপেনার হিসেবে সঞ্জু'র ফেরা সময়ের অপেক্ষা !! 1

আজ বিশ্বকাপের (T20 WC 2026) মঞ্চে যাত্রা শুরু করছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডদের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র (India vs USA Match)। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও সহজভাবে নিচ্ছে না সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তবে সাম্প্রতিক সময়ের দুরন্ত পারফর্ম্যান্স দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। ওয়ার্ম আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে সঞ্জু স্যামসনের (Sanju Samson) বদলে ঈশান কিষাণকে (Ishan Kishan) ওপেনিং করতে দেখা গিয়েছিল। ফলে মনে করা হচ্ছিল সঞ্জু সম্ভবত বিশ্বকাপে ভারতের একাদশে সুযোগ পাবেন না। তবে এই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।

Read More: PAK vs NED: ডাচদের বিপক্ষে ব্যর্থ বাবার-সালমান, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে জয় পেল পাকিস্তান !!

বিশ্বকাপ
Sanju Samson | Image: Getty Images

গত বছর এশিয়া কাপে (Asia Cup 2026) শুভমান গিল (Shubman Gill) ভারতীয় টি-টোয়েন্টি দলে কামব্যাক করেছিলেন। তাকে ওপেনার হিসেবে সুযোগ দেওয়ায় সঞ্জু নিজের জায়গা হারান। ওপেনারের বদলে তাকে ফিনিশার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে আবারও নিজের পুরনো জায়গা ফিরে পান এই তারকা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। ধারাবাহিকভাবে ৫ ম্যাচেই ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েন।

প্রথম ম্যাচে নাগপুরে মাত্র ১০ রান এবং দ্বিতীয় ম্যাচে রায়পুরে ৬ রান সংগ্রহ করেন‌ এই তারকা। এরপর গুয়াহাটিতে তৃতীয় ম্যাচে খাতাই খুলতে পারেননি। তবে বিশাখাপত্তনমে সিরিজের চতুর্থ ম্যাচে ১৫ বলে ২৫ রান করে লড়াই চালান। কিন্তু পঞ্চম ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। এই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ঈশান কিষাণকে ওপেনিং করতে দেখা গিয়েছিল।

সুযোগ পাচ্ছেন সঞ্জু-

সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

ঈশান কিষাণ ব্যাট হাতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে ৪ ম্যাচে ২১৫ রান সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাকে ওপেনিং করতে দেখা যাবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই বিষয়ে এবার ভারতের অন্যতম তারকা ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে (Sanju Samson) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি মনে করছেন অভিজ্ঞ সঞ্জুকেই সুযোগ দেওয়া উচিত।

রাহানে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করে লেখেন, “ওপেনার হিসেবে কাকে বাছাই করা হবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন বিষয়। ঈশান কিষাণ দুরন্ত ফর্মে রয়েছেন। কিন্তু সঞ্জুর অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি একাদশে থাকলে দল অনেকটাই আত্মবিশ্বাস পাবে।” তাই অনেকেই মনে করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) অভিজ্ঞ সঞ্জুর ওপরেই ভরসা রাখতে পারেন। উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত দেশের হয়ে ৫৭ ম্যাচে সংগ্রহ করেছেন মোট ১০৭৮ রান।

Read Also: “বিশাল ক্ষতি হবে..”, চিঠি লিখে ভারতের বিপক্ষে পাকিস্তানকে ম্যাচ খেলার জন্য আবেদন শ্রীলঙ্কা‌র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *