ইডেন গার্ডেন্সে হবে IPL'এর ফাইনাল, সৌরভ গাঙ্গুলীর উদ্যোগে ভক্তদের জন্য এল সুখবর !! 1

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) আর‌ও একবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাত ধরে আর‌ও একটি আইপিএল ট্রফি ঘরে তুলল ব্লু ব্রিগেডরা। এই টুর্নামেন্টে সঞ্জু স্যামসন (Sanju Samson) থেকে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) দুরন্ত ফর্মে ছিলেন। এই তারকারা আইপিএল (IPL 2026) থেকে প্রথমে নিজেদের পরিচয় তৈরি করে আন্তর্জাতিক ক্রিকেটে উঠে এসেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টের বিষয় বড়ো আপডেট সামনে এসেছে ইতিমধ্যেই।

Read More: রেকর্ডের পর রেকর্ড, বিশ্বকাপ জিতে নিন্দুকের মুখে তালা দিলেন গৌতম গম্ভীর !!

ইডেন গার্ডেন্সে হবে IPL'এর ফাইনাল, সৌরভ গাঙ্গুলীর উদ্যোগে ভক্তদের জন্য এল সুখবর !! 2
RCB | Image: Getty Images

গত রবিবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড (India vs New Zealand Match)। এই দিন‌ই আইপিএল কবে শুরু হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সম্প্রচারকারী সংস্থা জানিয়ে দিয়েছে যে ২৮ মার্চ থেকে আইপিএল শুরু হবে। এর আগে ২৬ মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হবে বলে ঠিক করা হয়েছিল। অন্যদিকে এখনও আইপিএল সূচি তৈরি হয়নি। এই বছর পশ্চিমবঙ্গ, আসাম ও তামিলনাড়ু রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে।

কলকাতা কেকেআর (Kolkata Knight Riders)’এর ঘরের মাঠ। এছাড়াও সিএসকের (Chennai Super Kings) ঘরের মাঠ হল চেন্নাই। এমনকি আসামের গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বেশ কয়েকটি ঘরের ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই জন্যই আইপিএলের টুর্নামেন্টের সূচি তৈরি করার ক্ষেত্রে কর্মকর্তারা সময় নিচ্ছেন। তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গেলেই সূচি প্রস্তুত করবেন তারা।

ইডেনে হবে ফাইনাল-

complaint-lodged-against-cab-officials
Eden Gardens | Image: Getty Images

ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রথম ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। তারা গত বছর প্রথমবারের মতো আইপিএলের ট্রফি জয় করে জ্বলে উঠেছিল। তবে এই ট্রফি জয় করার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদযাপনের সময় বড় দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে চিন্নাস্বামীতেই এবার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। অন্যদিকে ফাইনাল ম্যাচ কোথায় আয়োজন করা হবে তা নিয়ে জল্পনা চলছে।

সূত্র অনুযায়ী এই বছর আইপিএলের ফাইনাল হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে। গত বছর টুর্নামেন্টের ফাইনাল কলকাতার এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর আইপিএলের সূচির পরিবর্তন করা হয়। ফাইনাল ম্যাচটি সরিয়ে নিয়ে গিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। কিন্তু এই বছর সিএবি (CAB) প্রধান সৌরভ গাঙ্গুলী কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মধ্যমে ফাইনাল ম্যাচটি ইডেন গার্ডেন্সে করানোর চেষ্টা করছেন।

Read Also: ট্রফি জিতে গার্লফ্রেন্ডকে প্রকাশ্যে চুম্বন হার্দিকের, ফাইনাল করলেন বিয়ের তারিখ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *