আইপিএলের (IPL 2026) প্রতিটা ম্যাচেই দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত থেকে তাদের প্রিয় দলকে উৎসাহ দিচ্ছেন। গোটা দেশ জুড়েই ক্রিকেটের উন্মাদনায় মেতে উঠেছে আট থেকে আশি। আজ রবিবার এই টুর্নামেন্টের প্রথম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই বছর মুম্বাই ইন্ডিয়ান্স থেকে লখনউ দলের জায়গা পেয়েছেন শচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar)।
তাকে আজ সমর্থন করতে স্টেডিয়ামে উপস্থিত আছেন স্ত্রী সানিয়া চন্দোক (Sania Chandok)। এর সঙ্গেই স্টেডিয়ামে নজরে উঠে এসেছেন সারা তেন্ডুলকারও (Sara Tendulkar)। তবে তিনি নিজের ভাইকে নয় বরং শুভমান গিলকে (Shubman Gill) সমর্থন করতে মাঠে এসেছেন বলে জল্পনা তৈরি হয়েছে।
Read More: ‘চল হাট মাদার%&#…’ গ্লাভস বিতর্কে আম্পায়ারকে প্রকাশ্যে গালি, চলতি IPL থেকে ব্যান নীতিশ রানা !!
মুখোমুখি হয়েছে LSG ও GT-

এই বছর আইপিএলে পরপর দুই ম্যাচে পরাজিত হয়ে যাত্রা শুরু করে গুজরাট টাইটান্স। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ৩ উইকেটে হারের সম্মুখীন হয়েছিল শুভমান গিলরা। এরপর রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে ৬ রানে পর্যুদস্ত হয়ে পিছিয়ে পড়ে তারা। তবে তৃতীয় ম্যাচে গুজরাট দুরন্ত কামব্যাক করে। এই ম্যাচে ব্যাট হাতে গিল থেকে জস বাটলার (Jos Buttler), ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) দুরন্ত ফর্মে ছিলেন।
ফলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে ১ রানে জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস প্রথম ম্যাচে দিল্লির বিপক্ষে ৬ উইকেটে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল। তবে পরপর শেষ দুই ম্যাচে জয় তুলে নিয়ে ফর্মে রয়েছে তারা। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কঠিন সময় মুকুল চৌধুরী (Mukul Choudhary) ম্যাচ বার করে নিয়ে এসেছিলেন।
চর্চায় সারা তেন্ডুলকার-

এই বছর আইপিএলে ট্রেডের মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে লখনউ সুপার জায়ান্টসে গেছেন অর্জুন তেন্ডুলকার। তবে তিনি এখনও একাদশে সুযোগ পাননি। আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে লখনউয়ের হাইভোল্টেজ ম্যাচে একানা ক্রিকেট স্টেডিয়ামে তারা স্ত্রী সানিয়া চন্দোক এবং দিদি সারা তেন্ডুলকার উপস্থিত রয়েছেন। সানিয়া এলএসজির জার্সি পরে দলকে উৎসাহ দিলেও সারা ভাইকে উৎসাহ দেওয়ার জন্য জার্সি পরে মাঠে আসেননি।
এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে গুঞ্জন। নেটিজেনরা মনে করছেন আজ সারা শুধুমাত্র শুভমান গিলকে সমর্থন করার জন্য মাঠে এসেছেন। এই কারণেই তিনি লখনউয়ের জার্সি পারেননি। ফলে কার্যত তাদের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক আরও গভীর হয়েছে বলেই ক্রিকেট সমর্থকরা মনে করছেন। এর আগেও এই জুটিকে নিয়ে একাধিক সময় প্রেমের জল্পনা সামনে উঠে এসেছিল। তবে এখনও পর্যন্ত কেউই অফিসিয়ালি এই বিষয়ে মতামত প্রকাশ করেনি।