টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সুপার ৮’এর লড়াইয়ে বর্তমানে আচ্ছন্ন হয়ে আছে ক্রিকেট ভক্তরা। এই পর্বে ভারতীয় দল (India vs South Africa) প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের সম্মুখীন হয়ে কিছুটা পিছিয়ে পড়েছে। তবে শেষ চারের লড়াইয়ে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্লু ব্রিগেডরা। অন্যদিকে গ্ৰুপ ২’তে পাকিস্তান ইতিমধ্যে দু’টি ম্যাচে অংশগ্রহণ করেছে। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। এর সঙ্গেই দ্বিতীয় ম্যাচে গতকাল ইংল্যান্ডের (Pakistan vs England) বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই জটিল করে ফেলছে। তবে এই সমীকরণে সহজেই সেমিফাইনালে পৌঁছাবে পাকিস্তান। এমনকি ভারতের সঙ্গে তাদের মুখোমুখি হওয়ার এখনও সম্ভবনা রয়েছে।
Read More: কোচের সঙ্গে হাতাহাতি সূর্যকুমারের-দূরত্ব বাড়াচ্ছেন বুমরাহ, চাপের মুখে দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে !!
চাপের মুখে পাকিস্তান-

প্রাথমিক গ্রুপ পর্বে পাকিস্তান শুধুমাত্র ভারতীয় দলের (India vs Pakistan Match) বিপক্ষে পরাজিত হয়েছিল। সুপার ৮’এ তারা জয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রথম থেকেই নিজেদের প্রস্তুত করে। এই পর্বের প্রথম ম্যাচ ছিল নিউজিল্যান্ডের (Pakistan vs New Zealand) বিপক্ষে। বৃষ্টির কারণে কিউইদের বিপক্ষে ম্যাচটি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায়। ফলে ১ পয়েন্ট করে পায় দুই দল। অন্যদিকে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে সালমান আলি আগারা (Salman Ali Agha)।
এই ম্যাচে পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে সাইবজাদা ফারহান (Sahibzada Farhan) ব্যাট হাতে জ্বলে ওঠেন। ৪৫ বলে ৬৩ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। ৭ টি চার এবং ২ টি ছক্কা হাঁকান তিনি। ফলে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে নেয় পাক বাহিনী। এই রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক (Harry Brook) একাই জয়ের নায়ক হয়ে ওঠেন। এই তারকা ৫১ বলে দুরন্ত শতরান হাঁকান। তার ব্যাট থেকে আসে ১০ টি চার এবং ৪ টি ছয়। ফলে শেষ পর্যন্ত ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় ইংলিশ বাহিনী।
এই সমীকরণে করবে বাজিমাত-

বর্তমানে পাকিস্তান সুপার ৮’এর গ্ৰুপ ২’এর পয়েন্ট তালিকায় ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। এই মূহুর্তে তাদের নেট রান রেট -০.৪৬১। ইতিমধ্যে এই গ্রুপ থেকে ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ফলে বর্তমানে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের কাছে শেষ ৪ পৌঁছানোর সুযোগ রয়েছে। নিম্নলিখিত সমীকরণগুলির মধ্যে দিয়ে গেলে সেমিফাইনালে পৌঁছাবে বাবর আজমরা (Babar Azam)।
১) ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে সুপার ৮’এর শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জয় তুলে নিতে হবে। তবে তাদের পয়েন্ট হবে ৩।
২) নিউজিল্যান্ড যদি তাদের পরবর্তী দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় তাহলে তারা ১ পয়েন্টে আটকে থাকবে। শ্রীলঙ্কার থাকবে ২ পয়েন্ট। তখন ৩ পয়েন্ট নিয়ে পাকিস্তান সহজেই সেমিফাইনালে চলে যাবে।
৩) নিউজিল্যান্ড যদি পরবর্তী দুই ম্যাচে মধ্যে একটি ম্যাচে জয় পায় তাহলে পাকিস্তান এবং তাদের দুজনের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন নেট রান রেটের ওপর ভিত্তি করে সেমিফাইনালে জায়গা পেতে পারে সালমান আলি আগারা।
ভারতের সঙ্গে মুখোমুখি-

পাকিস্তান গ্ৰুপ ২’তে ৩ পয়েন্ট পেলে তারা দ্বিতীয় স্থানে শেষ করবে। সে ক্ষেত্রে তাদের সেমিফাইনালে গ্ৰুপ ১’এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হতে হবে। এইরকম পরিস্থিতিতে ভারতীয় দল পরবর্তী দুই ম্যাচে জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করতে পারে। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা যদি একটি করে ম্যাচে হেরে যায় তাহলে কেউ ৬ পয়েন্টে পৌঁছাবে না। তখন নেট রান রেটের ভিত্তিতে গ্রুপের সেরা নির্বাচিত হবে। ফলে ভারতের কাছে গ্রুপের শীর্ষে থেকে এখনও শেষ করার সুযোগ রয়েছে। এই সমীকরণের মাধ্যমে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান।