অপরাজিত ভারতের উল্লাসের মাঝেই মর্মান্তিক ট্র্যাজেডি, ক্রিকেট মাঠে মৌমাছির হামলায় প্রাণ গেল কিংবদন্তির !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সুপার এইটের জন্য আটটি দল প্রস্তুত। ১ নম্বর গ্রুপে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে, ২ নম্বর গ্রুপে জায়গা পেয়েছে ইংল্যান্ড, পাকিস্তন, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। টিম ইন্ডিয়া গ্রুপ পর্যায়ে চার ম্যাচে চারটি জয় পেয়ে দুরন্ত ভাবে বিশ্বকাপের অভিযান শুরু করে দিয়েছে। বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়া ২০২৪ সাল থেকে এখনও অপরাজিত। ভারতীয় দল চাইবে এই জয়ের ধারা অব্যহত রাখতে। আপাতত ভারতীয় দলের একমাত্র চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে ওপেনার অভিষেক শর্মার ফর্ম। তারকা এই ব্যাটসম্যান চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছেন, তবে এই তিন ম্যাচে এখনও পর্যন্ত খাতাই খুলতে পারেননি তিনি। অভিষেক শর্মার ফর্মের পাশাপাশি ভারতীয় দলের ক্যাচ ধরার শতকরা অনেকটা কমে এসেছে এবংহ টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ ভারতই ছেড়েছে। সবকিছুর মাঝে ভারত অপরাজিত ভাবে বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেছে।

ভারতীয় দলের সাফল্যের মাঝে দুঃসংবাদ

ind vs pak, ভারত, টিম ইন্ডিয়া
IND vs PAK | Image: Getty Images

দেশজুড়ে যখন উৎসবের আবহে ক্রিকেটের মরশুম জমে উঠেছে, ঠিক সেই সময় উত্তরপ্রদেশ থেকে এল এক মর্মান্তিক খবর। ম্যাচ চলাকালীন মৌমাছির আক্রমণে প্রাণ হারালেন এক অভিজ্ঞ আম্পায়ার, আহত হয়েছেন আরও কয়েকজন ক্রিকেটার ও এক আম্পায়ার। ঘটনাটি ঘটেছে বুধবার উত্তরপ্রদেশের জেলার শুক্লাগঞ্জ এলাকার সপ্রুর মাঠে, যেখানে স্থানীয় দুই ক্লাবের মধ্যে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন দুই আম্পায়ার—মানিক গুপ্তা এবং জগদীশ শর্মা। খেলা চলাকালীন আচমকা একদল মৌমাছি মাঠে হানা দেয়।  পরিস্থিতি বুঝে ক্রিকেটাররা দ্রুত নিরাপদ জায়গায় সরে গেলেও বয়সে প্রবীণ হওয়ায় দুই আম্পায়ার দ্রুত মাঠ ছাড়তে পারেননি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, সাদা পোশাক পরিহিত থাকায় মৌমাছিরা তাঁদের দিকে বেশি আকৃষ্ট হয়। প্রায় দশ মিনিট ধরে মৌমাছির ঝাঁক দুই আম্পায়ারকে ঘিরে রাখে, ফলে তারা একাধিকবার দংশনের শিকার হন।

Read More: বরুণ-দুবের দুরন্ত বোলিং, নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল ভারত !!

প্রাণ হারালেন কিংবদন্তি আম্পায়ার

অপরাজিত ভারতের উল্লাসের মাঝেই মর্মান্তিক ট্র্যাজেডি, ক্রিকেট মাঠে মৌমাছির হামলায় প্রাণ গেল কিংবদন্তির !! 2
Manik Gupta | Image: Twitter

গুরুতর আহত অবস্থায় দু’জনকে দ্রুত উন্নাওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সি মানিক গুপ্তার মৃত্যু হয়।  অপর আম্পায়ার এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। একই ঘটনায় কয়েকজন ক্রিকেটারও অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়াত মানিক গুপ্তা দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি -এর নথিভুক্ত আম্পায়ার ছিলেন এবং প্রায় তিন দশক ধরে সংস্থার সঙ্গে কাজ করেছেন। যে খেলাকে তিনি জীবনভর ভালোবেসেছেন, সেই ক্রিকেট মাঠেই তাঁর শেষ নিঃশ্বাস পড়ল—ঘটনাটি স্থানীয় ক্রীড়া মহলে গভীর শোকের ছায়া ফেলেছে। সংস্থার চেয়ারম্যান মানিক গুপ্তার প্রয়াণে শোকপ্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অতীতে ক্রিকেট মাঠে মৌমাছির আক্রমণের ঘটনা ঘটলেও এত বড় দুর্ঘটনা খুব কমই দেখা গেছে। এই ঘটনা মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

Read Also : “ভবিষ্যতে কপালে দুঃখ আছে…” নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ১৭ রানে জিতলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *