"সৌরভ ক্রীড়ামন্ত্রী হলে সম্মান বাঁচাত..", মেসি কান্ড প্রসঙ্গে ভোট বাজারে BJP'এর চোখের মণি দাদা !! 1

আইপিএলের (IPL 2026) উন্মাদনায় সেজে উঠেছে ভারতের ঐতিহ্যবাহী স্টেডিয়ামগুলি। ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) মুখোমুখি হয়েছিল। এই ম্যাচ দেখার জন্য দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাংলা ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সফলতার সঙ্গে ইডেনের ম্যাচগুলি আয়োজন করছেন। এর সঙ্গেই বাংলার রাজনীতির সঙ্গে জড়িয়ে মাঝেমধ্যেই তার বিষয়ে একাধিক মন্তব্য সামনে উঠে আসছে। এবার সদ্য বিজেপিতে যোগ দেওয়া তারকা ক্রীড়া ব্যক্তিত্ব সৌরভকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।

Read More: সঞ্জীব গোয়েঙ্কাই শুধু নন, KKR মালিক শাহরুখ খানও হয়েছিলেন IPL থেকে ব্যান !!

আলোচনায় সৌরভ গাঙ্গুলী-

"সৌরভ ক্রীড়ামন্ত্রী হলে সম্মান বাঁচাত..", মেসি কান্ড প্রসঙ্গে ভোট বাজারে BJP'এর চোখের মণি দাদা !! 2
Sourav Ganguly | Image: Twitter

পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে বিধানসভা ভোট থাকার কারণে এই বছর আইপিএল আয়জনের ক্ষেত্রে কর্মকর্তাদের বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে। ইডেন গার্ডেন্সে ম্যাচগুলো সফলভাবে আয়োজন করার জন্য সিএবি প্রধান সৌরভ গাঙ্গুলী এখন চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন। তিনি সফল ক্রিকেট প্রশাসক হিসাবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। ‌এর মধ্যেই বিজেপি’তে যোগ দেওয়া ভারতের টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ (Leander Paes) মহারাজকে নিয়ে প্রশংসনীয় মন্তব্য করলেন।

তিনি দলীয় এক কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উল্লেখ করেন সৌরভ গাঙ্গুলী পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী থাকলে কলকাতায় মেসির নিরাপত্তার কোনো অভাব হতো না। লিয়েন্ডার বলেন, “লিওনেল মেসিকে নিয়ে যা হয়েছে তা সত্যিই দুর্ভাগ্যজনক। যদি সৌরভ গাঙ্গুলী ক্রীড়ামন্ত্রী হিসেবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করতেন তাহলে তিনি নিশ্চয়ই মেসিকে সুরাক্ষা দিতে পারতেন।” উল্লেখ্য মেসি-কান্ডে সমালোচনার মুখে পড়েছিল পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। তাই কার্যত ভোট আবহে টেনিস তারকা সৌরভের কারিশমাকে কাজে লাগাতে চাইছেন বলে মনে করছেন ভক্তরা।

শুরু হল বায়োপিকের শুটিং-

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Twitter

ভারত তথা আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম তারকা সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তিনি সফল ক্রিকেটারের সঙ্গে অধিনায়ক হিসাবেও দেশকে এনে দিয়েছে একাধিক সম্মান। তার জীবনের ওঠাপড়া এবং কামব্যাকের গল্প এখনও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। ফলে দীর্ঘদিন ধরে বাংলার দাদার বায়োপিক নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা রয়েছে। গত বুধবার আনুষ্ঠানিকভাবে এবার এই সিনেমার শুটিং শুরু হয়ে গেল।

নাম চরিত্রে অভিনয় করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রাজকুমার রাও (Rajkumar Rao)। সিনেমাটির পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতয়ানে। ইতিমধ্যেই বায়োপিকের নাম চূড়ান্ত হয়ে গেছে। নাম রাখা হয়েছে ‘দাদা-দ্যা সৌরভ গাঙ্গুলী স্টোরি।’ উল্লেখ্য মহারাজের মায়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য’কে। এছাড়াও বাবার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় বলিউড অভিনেতা বোমান ইরানি (Boman Irani)।

Read Also: বুকে পাথর চেপে KKR একাদশ থেকে সরে যাচ্ছেন রাহানে, সাথে ছাঁটাই করছেন এই ‘অষ্ঠরম্ভা’ কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *