আইপিএলের আগেই বিস্ফোরণ! বর্ণবৈষম্যের অভিযোগ তুলে অবসর ঘোষণা কিংবদন্তির 1

IPL 2026: আইপিএল শুরু হওয়া আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। চলতি মাসের একদম শেষ দিকেই শুরু হয়ে যাচ্ছে বিশ্বের সবথেকে বড় লীগ। আইপিএল শুরু হবে আগেই  ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে বিতর্কের কালো ছায়া। প্রাক্তন তামিলনাড়ুর খেলোয়াড়ের বয়ানে তোলপাড় ক্রিকেট বিশ্ব। ক্যারিয়ারে বড় সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটকে আলবিদা ঘোষণা করে দিয়েছেন তারকা এই ক্রিকেটার।

আসলে, সাবেক ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণনের একটি পোস্ট ঘিরে এখন উত্তাল নেটদুনিয়া। শিবরামকৃষ্ণন দীর্ঘদিন ধরে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। কিন্তু হঠাৎ করেই তিনি জানিয়ে দেন, তিনি আর বিসিসিআই-এর ধারাভাষ্য প্যানেলের অংশ থাকবেন না। তাঁর বক্তব্য অনুযায়ী, ২৩ বছরের ক্যারিয়ারে তাঁকে কখনও টস বা পিচ রিপোর্টের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়নি। নতুন প্রজন্মের ধারাভাষ্যকাররা সেই সুযোগ পেলেও তাঁকে উপেক্ষা করা হয়েছে বারবার। এমননকি রবি শাস্ত্রীর প্রসঙ্গও টেনে আনেন তিনি। রবি শাস্ত্রীকে বেশিরভাগ ম্যাচেই টসের দায়িত্ব দেওয়া হয়, তবে রবি যখন ভারতীয় দলের কোচ ছিলেন সেই সময়েও তাঁকে টস করানোর বা পিচ রিপোর্ট করানোর দায়িত্ব দেওয়া হতোনা। আক্ষেপ নিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন।

বিসিসিআই-কে ঘিরে বর্ণবৈষম্যের বিতর্কে উত্তাল নেটদুনিয়া

ipl
Laxman Sivaramakrishnan | Image: Getty Images

তবে তাঁর এই বক্তব্যের পরই এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেন, এর পেছনে হয়তো তাঁর গায়ের রঙের ভূমিকা রয়েছে। সেই মন্তব্যে সম্মতি জানিয়ে শিবরামকৃষ্ণন বিতর্ক আরও বাড়িয়ে দেন। অনেকেই মনে করছেন, এই অভিযোগ ভারতীয় ক্রিকেট প্রশাসনের ওপর একটি বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তাহলে সেটি শুধুমাত্র একজন ব্যক্তির প্রতি অবিচার নয়, বরং গোটা ব্যবস্থার জন্য লজ্জাজনক। এই বিতর্কে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া এসেছে রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে। তিনি বলেন, “শিবরামকৃষ্ণনকে আইপিএলে ধারাভাষ্যে দেখতে না পাওয়া দুঃখজনক।

তাঁর এই মন্তব্যে স্পষ্ট যে, তিনি এই পরিস্থিতি নিয়ে হতাশ। লক্ষ্মণ শিবরামকৃষ্ণন একসময় ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ১৯৮৩ থেকে ১৯৮৭ সালের মধ্যে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ভারতের হয়ে ৯টি টেস্ট ম্যাচে ২৬টি এবং ১৬টি ওয়ানডেতে ১৫টি উইকেট তাঁর ঝুলিতে রয়েছে। বিসিসিআই এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আইপিএলের মতো একটি বড় টুর্নামেন্টের আগে এমন বিতর্ক নিঃসন্দেহে অস্বস্তিকর।

Read Also: মাঠের বাইরে ‘সুপার প্লেবয়’ হার্দিক পান্ডিয়া, এই ৫ সুন্দরীর মায়ায় জড়িয়েছিলেন তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *