Breaking News: দুর্ব্যবহারের জেরে বিপদে গোয়েঙ্কা, আইপিএল থেকে ব্যান !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি আজ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া বিনোদন প্ল্যাটফর্ম। যেখানে প্রতিটি ম্যাচ শুধু ব্যাট-বল লড়াই নয়, বরং আবেগ এবং ভক্তদের খারাপ লাগা ও ভালো লাগা। আর ঠিক সেই কারণেই মাঠের বাইরের ঘটনাও সমানভাবে আলোচনায় উঠে আসে।সাম্প্রতিক দিল্লি বনাম লখনউ ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনা আবারও আইপিএলের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ঘটনার সূত্রপাত ম্যাচ শেষে। দিল্লির কাছে মৌসুমের প্রথম ম্যাচে হারের পর মাঠেই অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) এবং প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের (Justin Langer) সঙ্গে উত্তপ্ত আলোচনায় জড়িয়ে পড়েন সুপার জায়ান্টস দলের কর্ণধার গোয়েঙ্কা। সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

পন্থের সঙ্গে চর্চায় সঞ্জীব গোয়েঙ্কা

ঋষভ পন্থ
Sanjiv Goenka and Rishabh Pant | Image: Twitter

যদিও পুরো কথোপকথনের প্রেক্ষাপট জানা যায়নি, তবুও ভিডিওর দৃশ্যই যথেষ্ট ছিল সমালোচনার ঝড় তোলার জন্য। এই ঘটনা ঠিক অনেকটা ২০২৪ সালের আইপিএলে এলএসজি দলের অধিনায়ক  কেএল রাহুলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার উল্লেখ করে। অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন- একজন দলের মালিক কি এভাবে প্রকাশ্যে অধিনায়ককে ভর্ৎসনা করতে পারেন? দুই বছর পর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সেই প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে। এই বিতর্কে আইপিএলের জন্মদাতা লোলিত মোদীর প্রতিক্রিয়া একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, এমন আচরণ গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

IPL থেকে ব্যান সঞ্জীব গোয়েঙ্কা

Sanjiv Goenka, kl rahul, ipl 2026
Sonjiv Goenka | Image: Twitter

তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট লিখেছেন, “আমি যদি এখন চেয়ারম্যান থাকতাম, আমি ততক্ষণাত ওকে নিষিদ্ধ করে দিতাম। ওর মালিকানা কেড়ে নিতাম।” আইপিএল শুধুমাত্র ব্যবসা নয়, এটি একটি দায়িত্বও।অন্যদিকে, এলএসজি ম্যানেজমেন্ট পুরো বিষয়টিকে কিছুটা প্রশমিত করার চেষ্টা করেছে বলেই দাবি জানিয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যা দেখা যাচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়।

একই সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কাও নিজের বক্তব্যে বলেন, “এমন সব মুহূর্তই সঠিক কিছু করে তোলার ইঙ্গিত দেয়। অধিনায়কের ওপর আমাদের পুরো আস্থা আছে।” ২০২৪ সালে কেএল রাহুলের পরিস্থিতি নিয়ে মন্তব্য করে প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী বলেছেন, “আমি সকল ভক্ত এবং প্লেয়ারদের জন্য আইপিএল বানিয়েছিলাম, প্রত্যেক বছর এমন ঘটনা দেখার জন্য নয়।

Read Also: “মুখ লুকানোর জায়গা নেই..”, হায়দ্রাবাদের বিপক্ষে লজ্জাজনক হারের পর KKR’কে নিয়ে ক্লাস নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *