এই বছর আইপিএলের (IPL 2026) প্রথম থেকেই নতুন এক উন্মাদনায় মেতে উঠেছে ক্রিকেট বিশ্ব। নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য কলকাতার নাইট রাইডার্স (Kolkata Knight Riders) একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে মাঠে নামে তারা। কিন্তু এখনও পর্যন্ত জয় পায়নি নাইট বাহিনী। শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে জয়ের কাছাকাছি পৌঁছে গেলেও জয় ছিনিয়ে নিতে না পারায় সমালোচনার মুখে পড়েছে শাহরুখ খানের (Sharukh Khan) দল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার ত্রাতা হিসেবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) দলে এন্ট্রি নেবেন বলে খবর সামনে এসেছে।
Read More: ‘চল হাট মাদার%&#…’ গ্লাভস বিতর্কে আম্পায়ারকে প্রকাশ্যে গালি, চলতি IPL থেকে ব্যান নীতিশ রানা !!

আইপিএলের ইতিহাসে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে গত বছর তারা প্লে অফেই পৌঁছাতে পারেনি। ফলে এই বছর ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন। নাইট বাহিনীদের কামব্যাক দেখার জন্য রীতিমতো মুখিয়ে ছিলেন তারা। চলতি মরসুমে কলকাতা প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামে।
এই ম্যাচে ব্যাট হাতে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) জ্বলে উঠেছিলেন। কিন্তু বোলিং আক্রমণের ব্যর্থতায় ৬ উইকেটে পরাজিত হয় দল। পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৬৫ রানে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল রিঙ্কু সিং (Rinku Singh)’রা। তবে কলকাতার তৃতীয় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। অন্যদিকে শেষ ম্যাচে লখনউয়ের বিপক্ষে রাহেনারা কার্যত জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু মুকুল চৌধুরীর (Mukul Choudhary) দুরন্ত ইনিংসে ছবিটা বদলে যায়। ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয় লখনউ।
ফিরতে চলেছেন গৌতম গম্ভীর-

গৌতম গম্ভীর অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে প্রথমবার ট্রফি এনে দিয়েছিলেন। ২০১২ সালে এবং ২০১৪ সালে তার নেতৃত্বে দুবার সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিল কেকেআর। এখানেই শেষ নয় ২০২৪ আইপিএলে মেন্টর হিসেবে কেকেআরে ফিরিয়ে আনা হয় গম্ভীরকে। তিনি দলের ছবিটাই সেই সময় বদলে দেন। ফলে ১০ বছর পর আবারও ট্রফি জয় করেছিল নাইট বাহিনী। এরপর বিশ্বকাপ জয়ী এই তারকা ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে যোগদান করেন।
তবে নাইটদের বিপর্যয়ের মধ্যে এবার গম্ভীরকে ফিরিয়ে আনার প্রস্তাব দিলেন ললিত মোদি (Lalit Modi)। আইপিএলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যের মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে। তিনি পোস্ট করে লেখেন, “আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের জন্য গৌতম গম্ভীর সবচেয়ে সেরা লোক। আমার মনে হয় ওকে ফিরিয়ে আনার জন্য টিম ম্যানেজমেন্টের কিছু ব্যবস্থা করা উচিত। শেষ পর্যন্ত যেতে হবে। বিরাট অর্থের প্রস্তাব দিয়ে ফিরিয়ে আনো। গম্ভীরের হাতে বিকল্প পরিকল্পনা তুলে দাও। ওকেই দলের মুখ করে তোলা উচিত।”