IPL থেকে ছিটকে PSL'এ মুস্তাফিজুর, এই দলের হয়ে কাঁপাবেন মঞ্চ !! 1

ক্রিকেট যে শুধুই ব্যাট-বলের খেলা নয়, তা আবারও প্রমাণিত হলো বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর। বিপুল অঙ্কের পারিশ্রমিক—সব কিছু হাতের নাগালেই ছিল। কিন্তু রাজনৈতিক বাস্তবতা আর বোর্ডের নির্দেশে সেই সুযোগ হারাতে হয় বাংলাদেশি পেসারকে। এবারের আইপিএলে, কলকাতা নাইট রাইডার্স তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে বাদ দিতে হলো কেকেআরকে। এই সিদ্ধান্তের পিছনে ছিল উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েন, যা ক্রিকেটের ওপর সরাসরি প্রভাব ফেলেছে।

আইপিএলে না খেললেও, মুস্তাফিজুর পেয়ে গেলেন পাকিস্তান সুপার লীগ অর্থাৎ PSL’এর প্রস্তাব। সূত্রের খবর, লাহোর কলান্দার্স মুস্তাফিজকে প্রায় ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপিতে দলে শামিল করলো। আইপিএলের তুলনায় অর্থের অঙ্ক অনেকাংশে কম। লাহোরের বিবৃতিতেই স্পষ্ট জানানো হয়েছে মুস্তাফিজ তাঁদের পরিবারের অংশ। তিনবার ট্রফি জেতা এই দলের অধিনায়ক হলেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)। এছাড়াও আছেন হ্যারিস রউফ, ফখর জামানদের মতন তারকারা। এমন স্কোয়াডে মুস্তাফিজের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশেষ করে ডেথ ওভারে তাঁর কাটার এখনও বিশ্বসেরা অস্ত্রগুলোর একটি।

Read More: সহজ সমাধানেই খুলবে দরজা, বয়কট নয় এই পথেই পাকিস্তান খেলবে ভারতের বিপক্ষে !!

মুস্তাফিজুর রহমানের নীরব লড়াই

Ipl 2026, মুস্তাফিজুর রহমান bcci, bcb
Mustafizur Rahman | Image: Twitter

কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাঠের বাইরের। সম্প্রতি ভারত ও বাংলাদেশের টানাপোড়েনের গল্প এখন মাঠের ভিতরে চলে এসেছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংখ্যালঘু নিরাপত্তা ঘটনা – সবকিছু মিলিয়ে ক্রিকেটারদের ওপর মানসিক চাপ বেড়েছে। বাংলাদেশ ভারতকে সুরক্ষিত ভ্যানু নয় বলেই ঘোষণা করেছিল। পরে অবশ্য শ্রীলঙ্কাকে বিকল্প ভ্যানু হিসাবে চাইলেও আইসিসি তা দিতে অস্বীকার জানায়। যে কারণে, বিশ্বকাপ থেকে নাম তুলে নেয় বাংলাদেশ। এই অবস্থায় ধূমকেতু একাদশের কোচ সালাউদ্দিন যা বলেছেন, তা খুব তাৎপর্যপূর্ণ।

তিনি জানিয়েছেন , ফিজের একটাই কথা, “যা চলে যাওয়ার, তা চলে গেছে। এখন সামনে তাকানোই একমাত্র পথ।” এই মানসিকতা একজন পেশাদার খেলোয়াড়ের পরিণত চিন্তার পরিচয় দেয়। সালাউদ্দিন নিজেও স্বীকার করেছেন, এত বড় আর্থিক ক্ষতির পর হতাশ হওয়াই স্বাভাবিক। কিন্তু মুস্তাফিজ বুঝতে পেরেছেন, যা তাঁর নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে পড়ে থাকলে ক্ষতি তাঁর নিজেরই।

Read Also: T20 World Cup 2026: বাদ সঞ্জু স্যামসন, বিশ্বকাপের আগে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন কেএল রাহুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *