টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) আজ থেকে সেমিফাইনালের লড়াইয়ে মেতে উঠতে চলেছে ক্রিকেট ভক্তরা। এই পর্বের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড (South Africa vs New Zealand Match)। এরপর আগামীকাল ভারতীয় দল ইংল্যান্ডের (India vs England Match) মুখোমুখি হবে। তার আগে বর্তমানে শেষ মুহূর্ত কৌশল সাজানোর কাজে মাঠে নেমে পড়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
সুপার ৮’এর শেষ ম্যাচে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) ওয়েস্ট ইন্ডিজকে (India vs West Indies Match) হারানোর পর দলকে নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। অন্যদিকে টুর্নামেন্ট চলাকালীন রিঙ্কু সিং (Rinku Singh) তার বাবাকে হারিয়েছেন। এরমধ্যেই এবার আরও এক তারকা ক্রিকেটারের বাবার মৃত্যুর খবর সামনে এল।
Read More: টি-২০ বিশ্বকাপের মাঝেই বড় দায়িত্ব পেলেন জাহির খান, ঘোষণা করে চমকে দিল BCCI !!
বাবাকে হারান রিঙ্কু সিং-

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম তারকা সদস্য রিঙ্কু সিং। তিনি ফিনিশার হিসেবে প্রয়োজনে দলের হয়ে লড়াই চালাচ্ছেন। তবে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্বকাপে অংশগ্রহণের সময় সম্প্রতি এই তারকা নিজের বাবাকে হারান। গত সপ্তাহে গ্রেটার নয়ডায় এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খানচন্দ্র সিং (Khanchandra Singh)। তিনি লিভার ক্যান্সারের চতুর্থ পর্যায়ে ছিলেন। এইরকম পরিস্থিতিতে দল ছেড়ে রিঙ্কু পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন।
শোকবার্তা প্রকাশ করে সমবেদনা জানান স্বয়ং বিরাট কোহলি (Virat Kohli) পর্যন্ত। সতীর্থরা তার কঠিন সময় আত্মবিশ্বাস দেন। শোক মুছে দেশের দায়িত্বকে মাথায় রেখে সুপার ৮’এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবার দলের সঙ্গে যোগদান করেন রিঙ্কু। একাদশে সুযোগ না পেলেও নিজেকে প্রস্তুত রেখেছেন তিনি। প্রয়োজনে মাঠে নেমে ব্যাট হাতে জ্বলে উঠতে প্রস্তুত এই তারকা।
পিতৃহারা হলেন আরও এক তারকা-

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন এবার শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারার (Kumar Sangakkara) বাবা না ফেরার দেশে চলে গেলেন। গতকাল বিকেলে তার মৃত্যুর খবরটি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। শ্রীলঙ্কার ক্যান্ডিতে অন্যতম জনপ্রিয় ব্যক্তি ছিলেন ক্ষেমা সাঙ্গাকারা। আইনজীবী হিসাবে সুনাম ছিল তার। অন্যদিকে ছেলেকে ক্রিকেটার হিসাবে গড়ে তোলার জন্য এই ব্যক্তির বিশেষ অবদান ছিল।
কুমার সাঙ্গাকারাকে ছোটবেলা থেকে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ তৈরি করেন ক্ষেমা। তিনি সব সময় অনুপ্রেরণা জুগিয়েছেন। ছেলে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ার পরেও তিনি বলেছিলেন এখনও পর্যন্ত চূড়ান্ত সাফল্যে সাঙ্গাকারা পৌঁছাতে পারেননি। উল্লেখ্য এই শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটারের ১৩৪ টি টেস্ট ম্যাচে ১২,৪০০ রান সংগ্রহ করেছেন। এছাড়াও তার ৪০৪ ওডিআই ম্যাচে রয়েছে ১৪,২৩৪ রান।