সদ্য সমাপ্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের প্রদর্শন ছিল অসাধারন। এবারের বিশ্বকাপে ভারতীয় দল তৃতীয় বারের জন্য খেতাব জয় করেছে। বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করে এসেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), টুর্নালমেন্ট জুড়ে পান্ডিয়া ২৭.১২ গড়ে এবং ১৬০.৭৪ স্ট্রাইক রেটে ২১৭ রান বানিয়েছেন। পাশাপাশি হার্দিক এই বিশ্বকাপে ৯ টি উইকেট পেয়েছেন। দীর্ঘদিন ধরেই ভারতের সাদা বলের ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের হয়ে হার্দিক পান্ডিয়া অসামান্য কর্তৃত্ব অর্জন করলেও তাঁর দাদা ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না।
হার্দিক পান্ডিয়ার জন্য ঢাকা পড়লো ক্রুনালের ক্যারিয়ার

২০২৫’এর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে যোগ দিয়েছিলেন ক্রুনাল পান্ডিয়া এবং দলকে প্রথম ট্রফি জেতাতে মস্ত বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। প্রথম ম্যাচ ও মেগা ফাইনালে সেরা হয়েছিলেন ক্রুনাল। আইপিএল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে দুবার আইপিএল ফাইনালে সেরা হয়েছেন ক্রুনাল। ঘরোয়া ক্রিকেটেও ক্রুনাল বেশ ভালো প্রদর্শন দেখিয়েছেন। ক্রুনাল সাদা বলের ক্রিকেটে বারোদা দলকে নেতৃত্ব দিয়ে থাকেন। ভারতীয় দলের হয়েও ছোট সময়ের জন্য খেলেছেন ক্রুনাল। তিনি ভারতের হয়ে ৫টি ওডিআই এবং ১৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৫ ম্যাচে ৬৫ গড়ে ও ১০১’এর স্ট্রাইক রেটে ১৩০ রান বানিয়েছেন ক্রুনাল, এবং টি-টোয়েন্টিতে ২৪.৮ গড়ে ও ১৩০ স্ট্রাইক রেটে ১২৪ রান বানিয়েছেন এবং ১৫ উইকেট পেয়েছেন।
Read More: খেলতে খেলতে প্রাণ গেল ভারতীয় তারকা খেলোয়াড়ের, শোকে ডুবলো খেলজগৎ !!
আইপিএলে ভালো খেলেও জাতীয় দলে নেই সুযোগ

আইপিএলের মঞ্চে ক্রুনালের পারফরম্যান্স বেশ ভালো, ১৪২ টি আইপিএল ম্যাচে ২২.২ গড়ে ১৭৫৬ রান বানিয়েছেন এবং বল হাতে নিয়েছেন ৯৩ উইকেট। এমনকি, ক্রুনাল ২০১৬ সালে আইপিএল খেলছেন, দীর্ঘ ১১ আইপিএল সিজিনে ক্রুনাল বল হাতে ওভার পিছু ৮’এর বেশি রান দেননি। হার্দিক পান্ডিয়ার কারণেই তাঁর দাদার প্রতিভা চাপা পড়ে গিয়েছে। ভারতীয় দলের তারকা এই অলরাউন্ডার ২০২১ সালে ভারতের হয়ে শেষবার খেলেছেন। অন্যদিকে হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি দলের নির্ভরশীল একজন প্লেয়ার হয়ে উঠেছেন। বর্তমানে ভারতীয় দলে ক্রুনালের সুযোগ পাওয়ার সম্ভবনা খুবই কম।
হার্দিক বানাম ক্রুনাল পান্ডিয়ার ক্যারিয়ার স্ট্যাট
| ফরম্যাট | ম্যাচ | রান | ৫০/১০০ | উইকেট |
| টেস্ট | ১১ | ৫৩২ | ৪ /১ | ১৭ |
| ওডিআই | ৯৪ | ১৯০৪ | ১১ /০ | ৯১ |
| টি-টোয়েন্টি | ১৩৮ | ২২৮৮ | ৯ /০ | ১১৪ |
| আইপিএল | ১৫২ | ২৭৪৯ | ১০ /০০ | ৭৮ |
| ফরম্যাট | ম্যাচ | রান | ৫০/১০০ | উইকেট |
| টেস্ট | ০০ | ০০ | ০০/০০ | ০০ |
| ওডিআই | ৫ | ১৩০ | ০১ /০০ | ০২ |
| টি-টোয়েন্টি | ১৯ | ১২৪ | ০০/০০ | ১৫ |
| আইপিএল | ১৪২ | ১৭৫৬ | ০২/০০ | ৯৩ |
- পরিসংখ্যানের দিক থেকে হার্দিক পান্ডিয়া এগিয়ে থাকলেও প্রতিভার দিক থেকে কোনো অংশে কমে নেই ক্রুনাল পান্ডিয়া।