যদি ফাইনালে ওঠে ভারত-পাকিস্তান, বাবর আজমদের বয়কটে এই সিদ্ধান্ত নেবে ICC !! 1

সময় আর বেশি বাকি নেই ধীরে ধীরে সেজে উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মঞ্চ। ভারত এবং শ্রীলঙ্কা এবার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। তবে ২০ ওভারের বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে একাধিক বিতর্ক বর্তমানে ক্রিকেট মলে চর্চায় উঠে এসেছে। ভারতকে বয়কট করার পর বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বাদ পড়েছে বাংলাদেশ। এবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাবর আজমরা (Babar Azam) টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও তারা ভারতের বিপক্ষে খেলবে না। গ্ৰুপ লিগের ম্যাচ বয়কট করলেও যদি ফাইনালে দুই দল মুখোমুখি হয় তখন কী হবে তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হল।

Read Also: “আসল জায়গায় সমস্যা..”, বিশ্বকাপের আগে সৌরভ গাঙ্গুলী করলেন সূর্যকুমারদের সতর্ক !!

বিতর্কে পাকিস্তান ক্রিকেট-

যদি ফাইনালে ওঠে ভারত-পাকিস্তান, বাবর আজমদের বয়কটে এই সিদ্ধান্ত নেবে ICC !! 2
Pakistan Cricket Team | Image: Getty Images

আসন্ন আইপিএলের আগে নিলামের মাধ্যমে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্যে থাকায় এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। শেষ পর্যন্ত ভারতীয় সমর্থকদের আবেগকে সমর্থন করে বিসিআই (BCCI) মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছিল। এরপর এই ঘটনার প্রভাব সফরে আন্তর্জাতিক ক্রিকেটেও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার অভাবকে চিহ্নিত করে স্পষ্ট করে দেয় যে তারা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে ক্রিকেটারদের পাঠাবে না। আইসিসি (ICC) দীর্ঘ আলোচনার মধ্যেমেও সমাধান সূত্র বের করতে পারিনি। শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে টাইগার বাহিনীদের বাদ দেয় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এই প্রক্রিয়ায় একমাত্র পাকিস্তান বাংলাদেশের সমর্থনে ভোট দিয়েছিল। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। বাবর আজমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে বলে খবর সামনে এসেছে।

ফাইনাল‌ও যদি বয়কট করে পাকিস্তান-

টিম ইন্ডিয়া, t20 world cup 2025
IND vs PAK | Image: Getty Images

পাকিস্তানের সরকারের পক্ষ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিতর্কিত মনোভাব সামনে আসতেই নড়েচড়ে বসেছে আইসিসি। এই সিদ্ধান্তের সমালোচনা করে বার্তা পর্যন্ত দিয়েছে তারা। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে রয়েছে সালমান আলী আগারা (Salman Ali Agha)। সম্প্রতি অস্ট্রেলিয়ার (Pakistan vs Australia Series) বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে প্রতিটি ম্যাচেই বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমরা দুরন্ত ফর্মে থাকবে বলেই মনে করা হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’তে তারা ভারত, নামিবিয়া, নেদারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান করছে। গ্ৰুপ পর্বে পাক বাহিনী ভারতকে বয়কট করবে বলে জানা যাচ্ছে। কিন্তু এই দুই দল যদি ফাইনালে মুখোমুখি হয় তখন কী হবে তা নিয়ে সাধারণ সমর্থকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী পাকিস্তান যদি মাঠে না নামে এবং টস করতে অস্বীকার করে তাহলে ম্যাচ রেফারি সরাসরি ভারতকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করবে। একটি বল না খেলেও তখন সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) হাতে উঠবে ট্রফি।

Read Also: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক পাকিস্তানের, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কাটলো জট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *