আইপিএল (IPL 2026) শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই টুর্নামেন্টকৈ সফলভাবে আয়োজনের জন্য বিসিসিআই (BCCI) এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ফ্র্যাঞ্চাইজিগুলিও বর্তমানে একাদশ গোছানোর কাজে মাঠে নেমে পড়েছে। এর সঙ্গেই চলছে বিভিন্ন প্রচার অভিযান অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলোতে তারকা ক্রিকেটারদের উপস্থিতি ভক্তদের ক্রিকেটের উন্মাদনা অনেকটাই বৃদ্ধি করছে।
গতকাল ‘নাইট আনপ্লাগড ৩.০’তে বসেছিল চাঁদে হাট। এই বছর আইপিএলেও আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এর মধ্যেই এবার এই দলে কেএল রাহুলের (KL Rahul) যোগ দেওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা।
Read More: চোট হ্যাজেলউডের-ধারাবাহিক নন ভেঙ্কটেশ, জানুন RCB’এর দুর্বলতা, শক্তি এবং এক্স ফ্যাক্টর !!
প্রস্তুতিতে ব্যস্ত KKR-

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল হল কলকাতা নাইট রাইডার্স। তারা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ৩ বার ট্রফি জয় করে দৃষ্টান্ত তৈরি করেছে। তবে মেগা নিলামের পর কলকাতা দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। নতুন অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানেকে বেছে নেওয়া হয়। রাহানের নেতৃত্বে সেইভাবে ছন্দে ছিল না দল। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে পরাজিত হয়ে লিগ পর্ব থেকেই বিদায় নেয় নাইট বাহিনী।
দলের স্থায়ী ওপেনিং জুটি সমস্যা এই মরসুমেও অব্যাহত ছিল। ধারাবাহিকভাবে ব্যর্থ হন সুনীল নারিন (Sunil Narine) থেকে আন্দ্রে রাসেল (Andre Russell)। ফলে এই বছর নিলামে ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) মতো তারকা ক্রিকেটারদের দলে নিয়ে চমক দিয়েছে কেকেআর। চোট সমস্যা থাকলেও দলকে শীর্ষে নিয়ে যেতে প্রস্তুত নতুন প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)। তিনি তরুণ রিঙ্কু সিং (Rinku Singh), অঙ্গকৃষ রঘুবংশীদের (Angkrish Raghuvanshi) ওপর ভরসা রাখছেন।
রাহুলকে নিয়ে জল্পনা-

এই বছর আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স দলে সঞ্জু স্যামসন (Sanju Samson) বা কেএল রাহুলের (KL Rahul) মতো তারকা ব্যাটসম্যান আসতে পারেন বলে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। আসলে নাইট শিবিরে একজন দক্ষ উইকেটকিপার-ব্যাটসম্যানের খুবই প্রয়োজন। এর মধ্যেই রাহুলের একটি অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি নেটে ব্যাট করছেন এবং কলকাতা নাইট রাইডার্সের টুপি পরে পাশে দাঁড়িয়ে তত্বাবধান করছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)।
এখানেই শেষ নয় নাইট তারকা অঙ্গকৃষ রঘুবংশীকে (Angkrish Raghuvanshi) কিপিং করতে দেখা যাচ্ছে। ফলে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ছেড়ে কলকাতায় পা রাখতে চলেছেন এই তারকা ব্যাটসম্যান বলে জল্পনা শুরু হয়। উল্লেখ্য এই বছর দিল্লি ১৪ কোটি টাকার বিনিময়ে এই তারকা ব্যাটসম্যানকে রিটেন করেছে। তারপরেও ট্রেডের মাধ্যমে নাইট শিবিরে যোগদান করতে পারতেন রাহুল। কিন্তু এই চুক্তি টুর্নামেন্ট শুরু হওয়ার এক মাস আগে শেষ করতে হত।
আসল ঘটনা হল এই তারকা ব্যাটসম্যান দিল্লি ছেড়ে কলকাতাতে আসছেন না। তার সঙ্গে নাইটদের প্রধান কোচ অভিষেক নায়ারের সম্পর্ক খুবই ভালো। এই বছর রঞ্জি ট্রফি ফাইনালের পর তিনি আইপিএলের প্রস্তুতিতে মাঠে নেমে পড়েন। সেই সময়ের ছবি এটি।
দেখুন সেই ছবি-
NAYAR × KL RAHUL × ANGKRISH
Abhishek Nayar is monitoring Angkrish Raghuvanshi’s wicketkeeping and interestingly KL Rahul is practicing with them pic.twitter.com/iVS9W6xKCU
— KKR Karavan (@KkrKaravan) March 15, 2026