T20 World Cup 2026: বাদ সঞ্জু স্যামসন, বিশ্বকাপের আগে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন কেএল রাহুল !! 1

আইসিসির (ICC) অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) শুরু হতে আর দু’দিন বাকি। এর মধ্যেই আজ ওয়ার্ম আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে ভারতীয় দল (India vs South Africa Match)। এর আগে ব্লু ব্রিগেডরা নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ফর্মে ছিল। সিরিজে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়ে নিজেদের দাপট বজায় রাখে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। তবে একাদশে বেশ কিছু সমস্যা সামনে চলে আসে। ওপেনার হিসেবে সুযোগ পেয়ে একটি ম্যাচেও বড়ো ইনিংস গড়তে পারেননি সঞ্জু স্যামসন (Sanju Samson)। এবার বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে চলেছেন এই তারকা।

Read Also: বিশ্বকাপের নতুন দল ঘোষণা করলো BCCI, গম্ভীরের ‘চোখের বালি’ পেলেন নো-এন্ট্রি !!

ধারাবাহিকভাবে ব্যর্থ সঞ্জু-

T20 World Cup 2026: বাদ সঞ্জু স্যামসন, বিশ্বকাপের আগে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন কেএল রাহুল !! 2
Sanju Samson | Image: Getty Images

ভারতের অন্যতম তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান হলেন সঞ্জু স্যামসন। গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) শুভমান গিল (Shubman Gill) টি-টোয়েন্টি দলের জায়গা পাওয়ার পর ওপেনার হিসেবে জায়গা হারিয়েছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনার হিসেবে তাকে আবারও ফিরিয়ে আনা হয়। কিন্তু ধারাবাহিকভাবে সুযোগ পেলেও কাজের কাজ করতে পারেননি সঞ্জু। পরপর ৫ ম্যাচেই ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছেন।

প্রথম ম্যাচে নাগপুরে মাত্র ৭ বলে ১০ রান করে মাঠ ছাড়েন। দ্বিতীয় ম্যাচে রায়পুরে ৫ বলে মাত্র ৬ রান সংগ্রহ করেন মাত্র। গুয়াহাটিতে তৃতীয় ম্যাচে আবারও ভক্তদের হতাশ করেন এই তারকা। এই ম্যাচে কিউইদের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে খাতাই খুলতে পারেননি সঞ্জু। বিশাখাপত্তনমে সিরিজের চতুর্থ ম্যাচে ১৫ বলে ২৫ রান করে লড়াই চালালেও দলকে ভরসা দিতে ব্যর্থ হন। পঞ্চম ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬ বলে মাত্র ৬ রান।

দলে আসছেন-

রাহুল ind vs sa ভারতীয় দল
KL Rahul | Image: Getty Images

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সঞ্জু স্যামসনের বদলে দ্বিতীয় ইনিংসে ঈশান কিষাণকে (Ishan Kishan) উইকেটকিপিং করতে দেখা গিয়েছিল। ফলে স্পষ্ট হয়ে গিয়েছিল যে একাদশের বাইরে ছিটকে যেতে চলেছেন এই তারকা। অন্যদিকে ওয়ার্ম আপ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিং করেন ঈশান কিষাণ এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। সূত্র অনুযায়ী এবার ব্যাকআপ উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবেও সঞ্জু’কে দলে রাখতে চাইছে না বিসিসিআই (BCCI)।

৩১ জানুয়ারি চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ভারতীয় স্কোয়াডের তালিকা ছিলেন সঞ্জু। ফলে এখন কর্মকর্তারা সোজাসুজি বাদ দিতে পারবেন না। সূত্র অনুযায়ী মেডিকেল ইমার্জেন্সির মাধ্যমে বাদ দেওয়া হতে পারে। সঞ্জু’এর বদলে ভারতের বিশ্বকাপ দলে এন্ট্রি নিচ্ছেন কেএল রাহুল (KL Rahul) বলেই খবর সামনে এসেছে। এই তারকা ব্যাটসম্যান দীর্ঘদিন ২০ ওভারের দলের জায়গা পাচ্ছেন না। তবে জাতীয় টি-টোয়েন্টি দলের হয়ে তার ৭২ ম্যাচে ২২৬৫ রান রয়েছে।

Read More: “রাস্তায় বসতে হবে এখন..”, বিশ্বকাপে ভারতকে বয়কটের সিদ্ধান্তের পর করুণ সুর বোর্ড চেয়ারম্যানে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *