ফিটনেস টেস্টে ফেল-মেলেনি NOC, পাথিরানাকে নিয়ে বিভ্রান্তিতে KKR !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) পর আরও একটি ক্রিকেটের মহাযুদ্ধে মেতে উঠতে চলেছে ক্রিকেট ভক্তরা। আইপিএলকে (IPL 2026) নিয়ে প্রতি বছরই উন্মাদনা লক্ষ্য করা যায়। আসন্ন ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট থাকার কারণে প্রাথমিক প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)।

প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। এরপর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রথম ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে। এবার মাঠে নামার আগে আরও এক তারকা ছিটকে গেল নাইট শিবির থেকে।

Read More: ডিপ ফেক ভিডিওর শিকার গৌতম গম্ভীর, আদালতে ২.৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি হেড কোচের !!

Kkr
KKR | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স আইপিএলের অন্যতম সফল দল।‌ তবে গত বছর তাদের পারফর্ম্যান্স ভক্তদের আশা পূরণ করতে পারেনি। লিগ পর্বে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই জায়গা করে নিতে পারেনি নাইট শিবির। এই বছর আইপিএলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে শাহরুখ খানের (Sharukh Khan) দল। কিন্তু মিনি নিলামের সময় মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নেওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল।

সেই সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই ভালো ছিল না। ফলে ভক্তদের দাবি মেনে শেষ পর্যন্ত বিসিসিআই (BCCI)’এর নির্দেশে মুস্তাফিজুরকে বাদ দেয় দল। এরপর আরও এক তারকা পেসার হর্ষিত রানা‌ও (Harshit Rana) চোটের কারণে ছিটকে গেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় তিনি চোট পেয়েছিলেন। আইপিএলের মধ্যে সুস্থ হয়ে তার ফেরার সম্ভাবনা খুবই কম।

চিন্তা বাড়ালেন পাথিরানা-

KKR
Matheesha Pathirana | Image: Getty Images

এই বছর আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স ১৮ কোটি টাকা দিয়ে মাথিশা পাথিরানা‌কে (Matheesha Pathirana) কিনেছিল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন হ্যামস্ট্রিং চোটের কবলে পড়েন এই শ্রীলঙ্কান তারকা। যার ফলে এই টুর্নামেন্ট থেকে ছিটকে যান এবং আইপিএলে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এর মধ্যে অনুশীলনে ফিরেছেন এবং ধারাবাহিকভাবে বোলিংয়ের মাধ্যমে ছন্দে ফেরার চেষ্টা করছেন।

কিন্তু সূত্র অনুযায়ী তিনি এখনও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মতন অবস্থায় পৌঁছাননি। ফিটনেস টেস্টে ফেল করার কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনও ছাড়পত্র দেয়নি পাথিরানাকে। এই কারণে আসন্ন আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এই বিষয়টি নিয়ে কলকাতা নাইট রাইডার্স‌ও চিন্তার মধ্যে রয়েছে। ‌

Read Also: TOP 5: এমন ৫ জন ক্রিকেটার যারা তাদের স্ত্রীদের কারণে খবরের শিরোনামে থাকেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *