শাহরুখের মূল মন্ত্রে জিতবে KKR, শুরু ভালো না করেও করবে কিস্তিমাত !! 1

আইপিএল ২০২৬-এর শুরুটা যেমনই হোক, কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে এখনও আত্মবিশ্বাস অটুট। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হার অবশ্যই হতাশাজনক, তারপর ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে চুনকাম হয়েছে দল। এখানেই শেষ নয়, এরপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও একেবারে ব্যাকফুটে দেখা যাচ্ছিল কেকেআরকে (KKR)। বৃষ্টিতে পিঠ বেঁচেছিল নাইট রাইডার্সের। আসলে, বৃষ্টির মুখে টস জিতে ফিল্ডিংয়ের জায়গায় ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বৃষ্টির কারণে অবশেষে খাতা খুলেছে কেকেআরের। পাঞ্জাব ও কলকাতা দুই দল একটি করে পয়েন্ট পেয়েছে।

কিন্তু নাইট দলের (KKR) একেরপর এক পরাজয় যেন দলকে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা দিচ্ছে। কারণ এই দলের সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ দর্শন – শাহরুখ খানের সেই বিখ্যাত মন্ত্র, “হারকে জিতে ওয়ালা কে বাজিগর কেহতে হে।” এই দর্শনটাই বারবার কেকেআরকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তুলেছে। অতীতেও দেখা গেছে, মরসুমের শুরুটা ভালো না হলেও পরে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে তারা। অধিনায়ক অজিঙ্কা রাহানের নেতৃত্বে এবারও সেই একই মানসিকতা স্পষ্ট।

Read More: “দায়িত্বজ্ঞানহীন মন্তব্য..”, রাহুলের মৃত্যুতে সৌরভ গাঙ্গুলীর মন্তব্য নিয়ে কটাক্ষ স্বস্তিকার !!

IPL 2026’এর শুরুতেই বিপাকে KKR

Kkr
KKR | Image: Getty Images

প্রথম তিন ম্যাচে ভুল হয়েছে, পরিকল্পনা পুরোপুরি কাজে আসেনি, কিন্তু সেখান থেকেই শিক্ষা নিয়ে এগোতে চাইবে দল। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে কেকেআরের সবচেয়ে বড় সমস্যা ছিল বোলিং ডিপার্টমেন্ট এবং সানরাইজার্স দলের বিরুদ্ধে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও আহামরি ছিল না। ১৬ ওভারের মধ্যেই অলআউট হয়েছিল নাইট রাইডার্স। এই জায়গাতেই শাহরুখ খানের দর্শন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হার মানে শেষ নয়, বরং ঘুরে দাঁড়ানোর সুযোগ। কেকেআর তাদের পরের ম্যাচটি ৯ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবে ইডেন গার্ডেন্সে। যদিও, এই ম্যাচটিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে।

যদিও, এই ম্যাচের আগে কিছুটা উন্নতির প্রয়োজন রয়েছে কেকেআরের। বোলিং বিভাগে উন্নতির জন্য সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর ফর্ম অত্যন্ত আবশ্যক। পেস আক্রমণেও ধারাবাহিকতা প্রয়োজন। পাশাপাশি, ২৫.২০ কোটির ক্যামেরন গ্রিন প্রথম তিন ম্যাচেই সম্পূর্ণ ভাবে ফ্লপ হয়েছেন। তাঁর ফর্ম নিয়ে রিতিমতন চিন্তায় রয়েছে ফ্রাঞ্চাইজি। সব কিছু কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে ফ্রাঞ্চাইজি। কারণ শেষ পর্যন্ত জিতেই প্রমাণ করতে হবে, সত্যিকারের বাজিগর কারা।

Read Also: রাহানে পছন্দই নয় শাহরুখের, চলতি IPL-এই বদলে যাচ্ছে KKR এর অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *