চোটে ডুবে দল, জানুন এই বছর KKR'এর দুর্বলতা, শক্তি এবং এক্স ফ্যাক্টর !! 1

কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নিয়ে আবার‌ও নতুন করে স্বপ্ন দেখছে ক্রিকেট ভক্তরা। ট্রফি জয় করে অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) নতুন ইতিহাস লিখবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আইপিএল শুরু হওয়ার আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমে পড়েছেন প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)। তবে একাধিক চোট সমস্যা দলকে চিন্তার মধ্যে রেখেছে।

ইতিমধ্যেই চোটের কারণে ছিটকে গেছেন হর্ষিত রানা (Harshit Rana), আকাশ দীপ (Akash Deep)। এখনও দলের সঙ্গে যোগ দেননি মাথিশা পাথিরানা‌ (Matheesha Pathirana)। ফলে সব মিলিয়ে এবার আইপিএলের যাত্রা শুরু করতে চলেছে নাইট বাহিনী। এখানে এই দলের শক্তি, দুর্বলতা এবং এক্স ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হল।

Read Also: IPL খেলার জন্য PSL ছাড়লেন দাশুন শানাকা, আবারও মুখ পুড়ল পাকিস্তান ক্রিকেটের !!

KKR’এর শক্তিশালী দিক-

Kkr
KKR Team | Image: Getty Images

এই বছর আইপিএলের মিনি নিলামে ফিন অ্যালেনকে (Finn Allen) দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই বিস্ফোরক ব্যাটসম্যান পাওয়ার প্লেতে দ্রুত রান সংগ্রহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন‌ বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। এরপর মিডল অর্ডারে রাচিন রবীন্দ্র (Rachin Ravindra), আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), অঙ্গকৃষ রঘুবংশী‌‌র (Angkrish Raghuvanshi) অভিজ্ঞতা দলকে লড়াইয়ে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। ফিনিশার হিসেবে রিঙ্কু সিং (Rinku Singh) এবং রমনদীপ সিং (Ramandeep Singh)’এর মতো তারকা কলকাতা নাইট রাইডার্সকে আরও গভীরতা দিচ্ছে।

অন্যদিকে এই বছর দলে রেকর্ড দামে ক্যামেরন গ্ৰিনকে (Cameron Green) নিয়ে আসা হয়েছে। অলরাউন্ডার হিসেবে এই বছর আইপিএলে চমক দিতে প্রস্তুত এই অস্ট্রেলিয়ান তারকা। আন্দ্রে রাসেল (Andre Russell) না থাকলেও তার উপস্থিতি দলকে অনেকটাই আত্মবিশ্বাস দেবে। বোলিং বিভাগেও রয়েছে চমক‌। অভিজ্ঞ বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) এবং সুনীল নারিনের (Sunil Narine) স্পিন ম্যাজিক বিপক্ষদের চাপে ফেলার জন্য যথেষ্ট। অন্যদিকে পেস আক্রমণে ব্লেসিং মুজারাবানি (Blessings Muzarabani) ও মাথিশা পাথিরানা‌র (Matheesha Pathirana) মতো তরুণ তারকা যেকোনো সময় ম্যাচের রঙ বদলে দিতে পারেন। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন ব্লেসিং মুজারাবানি।

KKR’এর এক্স ফ্যাক্টর-

গত বছর দলের বিপর্যয়ের মুখে একাই লড়াই চালিয়েছিলেন অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi)। এই তরুণ ব্যাটসম্যান ১২ ম্যাচে সংগ্রহ করেন ৩০০ রান। এই বছরও তিনি দলের হয়ে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি দলের ইন্টার স্কোয়াড ম্যাচেও জ্বলে উঠেছিলেন এই ২১ বছর বয়সী এই তারকা। দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। অন্যদিকে বল হাতে দলের হয়ে ব্লেসিং মুজারাবানি এক্স ফ্যাক্টর হতে পারেন। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১৩ উইকেট তুলে নিয়ে চমক দিয়েছিলেন জিম্বাবুয়ের এই তারকা পেসার।

KKR’এর দুর্বল দিক-

Kkr
KKR | Image: Getty Images

গত বছর কলকাতা নাইট রাইডার্স (KKR) আজিঙ্কা রাহানের নেতৃত্বে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি। ‌ লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি দল। এই বছর‌ও রাহানেকে সামনে রেখে দল সাজাচ্ছেন কর্মকর্তারা। এই সিদ্ধান্ত দলের জন্য কার্যকর না‌ও হতে পারে। অন্যদিকে দলে একাধিক গুরুত্বপূর্ণ বিদেশি তারকাকে নিয়ে আসা হয়েছে। অতিরিক্ত বিদেশি ক্রিকেটারদের ওপর ভরসা করা কলকাতা নাইট রাইডার্সকে চাপের মুখে ফেলতে পারে। একাদশ বাছাই করা অভিষেক নায়ারদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে।

প্রতি বছর ওপেনিং জুটিকে নিয়ে সমস্যায় থাকে নাইটরা। এই বছর‌ও কোন দুজন ধারাবাহিকভাবে ওপেনিং করবেন তা নিশ্চিত ‌নয়। সুনীল নারিনের সঙ্গে রয়েছেন টিম সেইফার্ট (Tim Seifert) ও ফিন অ্যালেনের মতো তারকা। শক্তিশালী ওপেনিং জুটি তৈরি না হলেও আবারও প্লে ওফে পৌঁছাতে পারবে না নাইট বাহিনী।

Read More: IPL’এর আগেই মালিকানা বদল RCB’র, হাজার-হাজার কোটি টাকা ওড়াচ্ছে আদিত্য বিড়লা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *