KKR vs SRH TOSS REPORT: টসে জিতল কলকাতা, প্রথম জয় পেতে একাদশে চমক রাহানের !! 1

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে আরও একটি হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট ভক্তরা। গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ঘরের মাঠে সানরাইজ হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামতে চলেছে। এই বছর আইপিএলে নাইটরা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার চেষ্টা করলেও প্রথম ম্যাচে হারের সম্মুখীন হয়।

প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হয় আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) শুরুটাও ভালো হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে। ফলে আজ একাদশে দুই দলই গুরুত্বপূর্ণ পরিবর্তন করল।

Read More: “পর্যাপ্ত টাকা পাচ্ছিলাম না…” IPL ছেড়ে PSL’এ যোগ দিতেই ভোল বদল অজি তারকার, করলেন এই মন্তব্য !!

IPL ম্যাচের সময়সূচি-

KKR vs SRH TOSS REPORT: টসে জিতল কলকাতা, প্রথম জয় পেতে একাদশে চমক রাহানের !! 2
KKR vs SRH | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ

ম্যাচ: ০৬

তারিখ: ০২/০৪/২০২৬

ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

KKR vs SRH Match Preview-

ipl-kkr-mi-srh-wanted-more-retentions
KKR vs SRH | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ইনিংসে দুরন্ত শুরু করে। ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন আজিঙ্কা রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী‌ (Angkrish Raghuvanshi)। রাহানে ৪০ বলে করেন ৬৭ রান। অন্যদিকে অঙ্গকৃষ রঘুবংশী‌‌ ২৯ বলে ৫১ রান করে জ্বলে উঠেছিলেন। ফলে নাইট বাহিনী ২২০ রান তুলে নিয়ে চাপ সৃষ্টি করে। কিন্তু বোলিং বিভাগ একেবারেই ছন্দে ছিল না। রোহিত শর্মা (Rohit Sharma) এবং র‌্যায়ান রিকেলটনের (Ryan Rickelton) দুরন্ত ব্যাটিংয়ে চাপের মুখে পড়ে যায়। ফলে ৬ উইকেটে পরাজিত হয় নাইট বাহিনী।

অন্যদিকে আরসিবির বিপক্ষে প্রথম ইনিংসেই ব্যাট হাতে ঈশান কিষাণ (Ishan Kishan) দুরন্ত ছন্দে ছিলেন। ৩৮ বলে করেছিলেন ৮০ রান। ২০১ রান করে এস‌আর‌এইচ লড়াই চালায়। কিন্তু ১৫.৪ ওভারে বিরাট কোহলিরা (Virat Kohli) প্রয়োজনীয় রান তুলে নেন। ৬ উইকেটে পরাজিত হয় ঈশান কিষাণরা। উল্লেখ্য এখনও পর্যন্ত হায়দ্রাবাদ ও কলকাতা ৭ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে হায়দ্রাবাদ ২ টি ম্যাচে এবং কলকাতা ৫ টি ম্যাচে জয়লাভ করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।

KKR’এর একাদশ-

আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্ৰিন, অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি, কার্তিক ত্যাগী

ইমপ্যাক্ট প্লেয়ার- মনীশ পান্ডে, রোভম্যান পাওয়েল, ফিন অ্যালেন, সৌরভ দুবে, তেজস্বী দাহিয়া

SHR’এর একাদশ-

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ (উইকেটকিপার/অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, অনিকেত বর্মা, নীতিশ কুমার রেড্ডি, সলিল অরোরা, হর্ষ দুবে, শিভাঙ্গ কুমার, জয়দেব উনাদকট, ডেভিড পেইন 

ইমপ্যাক্ট প্লেয়ার- হর্ষাল প্যাটেল, লিয়াম লিভিংস্টোন, স্মরণ রবিচন্দ্রন, সাকিব হুসেন, ঈশান মালিঙ্গা‌‌

Read More: সামির-স্টাবসের দুরন্ত লড়াই, লখন‌উকে হারিয়ে IPL’এর যাত্রা শুরু দিল্লির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *