IPL 2026: আইপিএলের হাইভোল্টেজ লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। প্রথমে ব্যাটিং করতে নেমে দুরন্ত শুরু দেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ট্রেভিস হেড (Travis Head)। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান ওঠে এবং পাওয়ারপ্লেতেই চাপ তৈরি হয় কেকেআরের বোলারদের উপর। যদিও মাঝের ওভারে কিছুটা ঘুরে দাঁড়ায় কলকাতা, তবুও শেষদিকে হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ও নীতিশ রেড্ডির (Nitish Kumar Reddy) দাপটে বড় স্কোর দাঁড়ায়। নির্ধারিত ২০ ওভারে ২২৬ রান তোলে হায়দ্রাবাদ।
সানরাইজার্স দলের হয়ে, সর্বাধিক ৫২ রানের ইনিংস খেলেন ক্লাসেন। ৪৮ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা, হেডের ব্যাট থেকে এসেছে ৪২ এবং শেষ দিকে নীতিশ রেড্ডি ৩৯ রানের একটি ক্যামিও খেলেন। নাইট রাইডার্সের হয়ে ৪ উইকেট নেন ব্লেজিং মুজারবানি। ২ উইকেট নেন বৈভব আরোরা এবং কার্তিক ত্যাগী ও অনুকূল রয় একটি করে উইকেট তুলে নেন। লক্ষ্যটা যথেষ্ট কঠিন, ফলে রান তাড়া করতে গিয়ে বড় চাপের মুখে পড়েছে কেকেআর।
Read More: ৬,৬,৪,৪,৪…এক ওভারেই বরুণের মিস্ট্রি ধ্বংস করে দিলেন অভিষেক, কটাক্ষের মুখে KKR স্পিনার !!
বড় ব্যাবধানে জয় ছিনিয়ে নিলো SRH

জবাবে ব্যাটিং করতে এসে, ১৬১ রানেই গুটিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স দল। ওপেনিং করতে এসে ফিন অ্যালেন ৭ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে উইকেট হারিয়ে ফেলেন। ক্যাপ্টেন রাহানে ১০ বলে ৮ রান বানাতে সক্ষম হয়েছিলেন। ২৫ কোটির ক্যামেরন গ্রিন আবার হতাশ করেছেন ভক্তদের। ২ বলে মাত্র ২ রান বানাতে সক্ষম হয়েছেন তিনি। যদিও রান আউট হয়েই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। দলের হয়ে আবার একটি অর্ধশতাধিক রান হাঁকালেন অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। ২৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি।
তাছাড়া, ভাইস ক্যাপ্টেন রিংকু সিং ২৫ বলে ৩৫ রান বানান এবং শেষের দিকে রমনদীপ সিং ৯ বলে ১০, সুনীল নারিন ৪ বলে ১২ রান বানান। ১৬ ওভারের মধ্যেই অলআউট হয়ে যায় কেকেআর। ইডেনের ব্যাটিং উইকেটে এমন পারফরম্যান্স শোভা পায়না। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, ৩ উইকেট নেন জয়দেব উনাদকাট, ২টি করে উইকেট পেয়েছেন নীতিশ রেড্ডি এবং ঈশান মালিঙ্গা এবং হর্ষ দুবে একটি উইকেট পেয়েছেন।