KKR vs SRH IPL 2026 MATCH 06 PREVIEW: বড় রানের আশায় অভিষেক-হেড, ২৫ কোটির গ্রিনকে ছাড়াই ব্লু-প্রিন্ট তৈরি KKR'এর !! 1

আইপিএল ২০২৬ এর (IPL 2026) মঞ্চে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (KKR vs SRH)। দুই দলের রুদ্ধশ্বাস এই লড়াইটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলের ক্ষেত্রে। মূলত প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে দুই দলকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ৬ উইকেটে হেরেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স- এর কাছেও ৬ উইকেটে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। দুই দলই পরাজয়ের পর প্রথম পয়েন্টের জন্য আজ কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে। চলতি আইপিএলের মঞ্চে এটি হতে চলেছে ইডেনের প্রথম ম্যাচ। নাইট রাইডার্স ও সানরাইজার্স উভয় দলই ঘরের বাইরে তাদের প্রথম ম্যাচ খেলেছে। ২০২৪ সালের আইপিএলের ফাইনালিস্ট দুই দল।

IPL 2026 KKR vs SRH MATCH 06 PITCH & WEATHER REPORT

Eden Gardens, world cup 2023, ipl 2026, ind vs eng
Eden Gardens | Image: Getty Images

আজকের ম্যাচটি কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্স-এ অনুষ্ঠিত হতে চলেছে, চলতি মৌসুমেই প্রথমবারের জন্য ইডেনে মুখোমুখি হবে দুই দল। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বেশ কয়েকটি ম্যাচ ইডেন গার্ডেন্স-এ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচগুলোতে অবশ্য রানের বৃষ্টি দেখতে পাওয়া গিয়েছিল। ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এই মাঠেই বিশ্বকাপে শেষ দুই ম্যাচ খেলেছিল। শেষ দুই ম্যাচে বেশ রান দেখতে পাওয়া গিয়েছিল, যে কারণে এটা স্পষ্ট যে, এদিনও বেশ রান দেখতে পাওয়া যাবে। কয়েক বছর পিছনে তাকালে বোঝা যাবে কলকাতা নাইট রাইডার্স এর ঘরের মাঠে সব থেকে বড় শক্তি ছিল স্পিন আক্রমণ। তবে বিগত কয়েক বছর ধরেই ইডেনের মাটিতে পেস উইকেট দেখতে পাওয়া যাচ্ছে। নাইট রাইডার্স এবং সানরাইজার্স – দুই দলেই আক্রমণাত্মক ব্যাটসম্যানরা রয়েছেন তাই আজকের ম্যাচে বড় রান দেখতে পাওয়া যাবে।

Read More: TOP 3: হায়দ্রাবাদের বিরুদ্ধে KKR একাদশে এই ৩ তারকা নিচ্ছেন এন্ট্রি !!

আজকে কলকাতা নাইট রাইডার্স এর ঘরের মাকে প্রথম খেলা কলকাতার ইডেনে সমর্থকদের ভিড় দেখতে পাওয়া যাবে, তার সাথে আবহাওয়া বেশ সুমধুর থাকার কথা রয়েছে। আজ দিনে সর্বাধিক ৩৬ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং রাতের দিকে সেটি ২৫ ডিগ্রীতে নেমে আসবে। ঘন্টায় ৩৩ কিলোমিটার বেগে বাতাস বসবে এবং ৬৭ শতাংশ আপেক্ষিক আদ্রতা দেখতে পাওয়া যাবে। সবমিলিয়ে, ইডেনে চলতি আইপিএলের (IPL 2026) দুই দলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে এবং ঘরের মাঠে প্রথম ম্যাচে বেশ সমর্থন পাবে কলকাতা নাইট রাইডার্স।

IPL 2026 KKR vs SRH MATCH 06 দুই দলের সম্ভব্য একাদশ:

কলকাতা নাইট রাইডার্স (KKR): অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, অঙ্ক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, রামদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি। ইমপ্যাক্ট প্লেয়ার: কার্তিক ত্যাগী।

সানরাইজার্স হায়দরাবাদ (SRH): ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (অধিনায়ক ও উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, সালিল অরোরা, অনিকেত ভার্মা, হর্ষ দুবে, হার্শাল প্যাটেল, জয়দেব উনাদকাট, ঈশান মালিঙ্গা। ইমপ্যাক্ট প্লেয়ার: ডেভিড পেইন।

চোটের আশংকা

মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স দলের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের। তবে সূত্রের দাবি তিনি সানরাইজার্সের বিরুদ্ধে আজকের ম্যাচটি খেলবেন।

Read Also: “পর্যাপ্ত টাকা পাচ্ছিলাম না…” IPL ছেড়ে PSL’এ যোগ দিতেই ভোল বদল অজি তারকার, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *