আইপিএল (IPL 2026) এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচগুলি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। প্রতিটি মুহূর্তের দিকে চোখ রাখছেন ক্রিকেট ভক্তরা। সোমবার ইডেন গার্ডেন্সে শক্তিশালী কর্তৃপক্ষ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে মাঠে নামল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নাইট বাহিনী এর আগে পরপর দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। ফলে এই দলকে নিয়ে চিন্তার মধ্যে রয়েছে সমর্থকরা।
আজ আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে তারা ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন অনেকেই। অন্যদিকে চলতি আইপিএলেও দুরন্ত ছন্দে রয়েছে পাঞ্জাব। পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে তারা ইতিমধ্যে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করেছে। ফলে আজ দুই দলের একাদশের কৌশলে দেখা গেল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
Read More: “ধোনি ছাড়া হাতে হ্যারিকেন..”, RCB’এর বিপক্ষে বিশাল ব্যবধানে হার CSK’এর, সোশ্যাল মিডিয়ায় কঠিন ক্লাস ভক্তদের !!
IPL ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস
ম্যাচ: ১২
তারিখ: ০৬/০৪/২০২৬
ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
KKR vs PBKS Match Preview-

কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে ব্যাট হাতে অধিনায়ক রাহানে থেকে অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) এবং র্যায়ান রিকেলটনের (Ryan Rickelton) দুরন্ত ব্যাটিং’এ বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মুম্বাই। ৬ উইকেটে পরাজিত হয় নাইট বাহিনী। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষেও ছবিটা একইরকম ছিল।
ঈশান কিষাণদের (Ishan Kishan) দেওয়া বিশাল রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কলকাতা। টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। ফলে ৬৫ রানে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় অনেকটাই নিচে নেমে যায় নাইট বাহিনী। অন্যদিকে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ৩ উইকেটে এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। উল্লেখ্য এখনও পর্যন্ত নাইট বাহিনী ৩৫ টি ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হয়েছে। তার মধ্যে কলকাতা ২১ টি ম্যাচে এবং পিবিকেএস ১৩ টি ম্যাচে জয়লাভ করেছে। তার মধ্যে ১ টি ম্যাচ ফলাফল ছাড়া শেষ হয়।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।
KKR’এর একাদশ-
ফিন অ্যালেন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্ৰিন, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, রোভমান পাওয়েল, নবদীপ সাইনি
ইমপ্যাক্ট প্লেয়ার- মনীশ পান্ডে, সৌরভ দুবে, তেজস্বী দাহিয়া, ব্লেসিং মুজারাবানি,
PBKS’এর একাদশ-
প্রভসিমরান সিং (উইকেটকিপার),, কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশক, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট প্লেয়ার- সূর্য্যশ সেডগে, প্রিয়ংশ আর্য, বিষ্ণু বিনোদ, প্রবীণ দুবে, হেমন্ত ব্রার