KKR ম্যাচে বরুণ দেবের কোপ, ইডেন গার্ডেন্সে পাঞ্জাবের বিপক্ষে ভেস্তে চলেছে গুরুত্বপূর্ণ ম্যাচ !! 1

আইপিএল (IPL 2026) শুরু হতেই বেশ কয়েকটি জনপ্রিয় দলের দিকে ক্রিকেট ভক্তদের বিশেষ নজর রয়েছে। চেন্নাই সুপার কিং (Chennai Super Kings) একের পর এক ম্যাচে আবারও পরাজিত হয়ে পিছিয়ে পড়েছে। এর সঙ্গে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এখনও পর্যন্ত তাদের প্রথম জয় নিশ্চিত করতে পারেনি। ফলে চিন্তার মধ্যে রয়েছেন সমর্থকরা।

আজ নাইট বাহিনী ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংস (Punjab Kings)’এর বিপক্ষে মাঠে নামছে। ২ পয়েন্ট তুলে নে‌ওয়াই প্রধান লক্ষ্য আজিঙ্কা রাহানেদের। কিন্তু এই ম্যাচের আগেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনেকটাই চিন্তা বাড়িয়েছে। বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে আজকের ম্যাচ।

Read More: “ধোনি ছাড়া হাতে হ্যারিকেন..”, RCB’এর বিপক্ষে বিশাল ব্যবধানে হার CSK’এর, সোশ্যাল মিডিয়ায় কঠিন ক্লাস ভক্তদের !!

ধারাবাহিকভাবে পরাজয়-

Kkr
KKR | IMAGE: GETTY IMAGES

কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ইতিহাস অন্যতম সফল দল‌। তারা এখনও পর্যন্ত ৩ বার ট্রফি জয় করেছে। কিন্তু গত বছর একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয় প্লে অফ থেকে বিদায় নেয় শাহরুখ খানের (Sharukh Khan) দল। এই বছর নতুন করে দল সাজিয়েছেন কর্মকর্তারা। তবে আজিঙ্কা রাহানের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে নাইট বাহিনী। এই বছর আইপিএলে এখনও পর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারিনি রিঙ্কু সিং (Rinku Singh)’রা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে। এই ম্যাচে রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী‌‌র (Angkrish Raghuvanshi) দুরন্ত ব্যাটিং’এ লড়াই চালিয়েছিল দল। কিন্তু শেষ পর্যন্ত রোহিত শর্মা (Rohit Sharma) এবং র‌্যায়ান রিকেলটনের (Ryan Rickelton) দুরন্ত ব্যাটিং’এ ৬ উইকেটে পরাজিত হয় মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এরপর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) মুখোমুখি হয় কলকাতা। প্রতিপক্ষদের বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)’রা। শেষ পর্যন্ত ৬৫ রানে পরাজিত হয় নাইট বাহিনী।

বৃষ্টিতে ভেস্তে যাবে ম্যাচ-

KKR ম্যাচে বরুণ দেবের কোপ, ইডেন গার্ডেন্সে পাঞ্জাবের বিপক্ষে ভেস্তে চলেছে গুরুত্বপূর্ণ ম্যাচ !! 2
Images: Google Weather

আজ অর্থাৎ সোমবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স শক্তিশালী প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচে জয় তুলে নেওয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নাইট বাহিনী। কিন্তু গতকাল কলকাতায় বৃষ্টির কারণে আউটডোর অনুশীলন করতে পারেনি তারা। আজ‌ও বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

সন্ধ্যেবেলায় ম্যাচ চলাকালীন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে গড়ে ৩৬ শতাংশ। ম্যাচ চলাকালীন ঝড়ো হাওয়া ব‌‌ওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে নাইট ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বাভাবিকভাবেই। উল্লেখ্য ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলে দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হবে।

Read Also: মাঠে সঞ্জীব গোয়েঙ্কার ‘টোটকা’ তেই আউট ঈশান! গার্লফ্রেন্ড অদিতির চোখে জলের বন্যা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *