আজ আইপিএলের (IPL 2026) আরও একটি হাইভোল্টেজ ম্যাচে সাক্ষী থাকার জন্য ইডেন গার্ডেন্সে উপস্থিত ছিলেন দর্শকরা। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেওয়ার উদ্দেশ্যে পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হয়। ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তবে আজ একাদশে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) এবং সুনীল নারিনের (Sunil Narine) মতো তারকা ক্রিকেটাররা ছিলেন না। অনেকটাই দুর্বল বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামে নাইট বাহিনী। অন্যদিকে প্রথম ইনিংসের কয়েক ওভার পরেই শুরু হয় বৃষ্টি।
Read More: “ধোনি ছাড়া হাতে হ্যারিকেন..”, RCB’এর বিপক্ষে বিশাল ব্যবধানে হার CSK’এর, সোশ্যাল মিডিয়ায় কঠিন ক্লাস ভক্তদের !!
চাপে পড়ে গিয়েছিল KKR-

পাঞ্জাব কিংস চলতি টুর্নামেন্টেও একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে। ফলে আজ তাদের বোলিং আক্রমণ কলকাতা নাইট রাইডার্সের ওপর চাপ সৃষ্টি করে। প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন আজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন (Finn Allen)। অ্যালেন আজও সম্পূর্ণ ব্যর্থ হয়ে মাঠের বাইরে চলে যান। দ্বিতীয় ওভারে জেভিয়ার বার্টলেটের (Xavier Bartlett) বল ঘাতক হয়ে উঠেছিল।
তিনি এই বিদেশি তারকা ওপেনারকে ফেরান মাত্র ৭ বলে ৬ রানে। এখানেই শেষ নয় একই ওভারে ক্যামেরন গ্ৰিনকেও (Cameron Green) আউট করে রীতিমতো জ্বলে ওঠেন। এই তারকা অলরাউন্ডার ফেরেন ২ বলে মাত্র ৪ রান করে। এইরকম পরিস্থিতিতে চাপের মুখে দাঁড়িয়ে আজিঙ্কা রাহানে অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
বাতিল হল KKR বনাম PBKS ম্যাচ-

কিন্তু প্রথম ইনিংসের ৩.৪ ওভারের পরেই তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। গ্ৰাউন্ড স্টাফরা দক্ষতার সঙ্গে দ্রুত মাঠটি ঢেকে ফেলেন। দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ার পর এক সময় আশা করা হচ্ছিল যে ৫ ওভার করেও ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। কিন্তু ভারতীয় সময় ১১ টা ৫৯ মিনিটে ম্যাচ আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেন। বৃষ্টি এতটাই প্রভাব ফেলেছে যে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে খেলা শুরু করা সম্ভব নয়। অন্যদিকে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে ১ টি করে পয়েন্ট দেওয়া হয়েছে।