আইপিএলের (IPL 2026) মঞ্চে টি টোয়েন্টি ক্রিকেটের উন্মাদনায় ভক্তরা মেতে উঠেছেন। আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্যকে সামনে রেখে মাঠে নামল। বৃহস্পতিবারের ম্যাচের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে নাইট বাহিনীদের শেষ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।
তবে টসের পর কয়েক ওভার ব্যাটিং করার সুযোগ পায় আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। উল্লেখ্য নাইট বাহিনী চোট ও অসুস্থতার কারণে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) এবং সুনীল নারিনকে (Sunil Narine) বাদ দিয়ে মাঠে নামে। অন্যদিকে লখনউ শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। সব মিলিয়ে আজকের ম্যাচেও গুরুত্বপূর্ণ পরিবর্তন করে মাঠে নামতে চলেছে দুই দল।
Read More: “ওকে নিয়ে ছেলেখেলা চলছে..”, ব্যাটিং ব্যর্থতার মধ্যেই রিঙ্কুকে নিয়ে নাইটদের বিশেষ পরামর্শ সৌরভ গাঙ্গুলির !!
IPL ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস
ম্যাচ: ১৫
তারিখ: ০৯/০৪/২০২৬
ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
KKR vs LSG Match Preview-

কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএলে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছে।প্রথম ম্যাচে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে লড়াই করে দল। এই ম্যাচে ব্যাট হাতে অধিনায়ক রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যান। কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) এবং র্যায়ান রিকেলটনের (Ryan Rickelton) দুরন্ত ব্যাটিং’এ জয় ছিনিয়ে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
দ্বিতীয় ম্যাচেও ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হয় নাইট বাহিনী। ব্যাটিং বিপর্যয়ের মুখে ৬৫ রানে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় পিছিয়ে যায় দল। অন্যদিকে শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃষ্টির কারণে ভেস্তে যায় ম্যাচ। ফলে ১ পয়েন্ট করে পায় দুই দল। এর সঙ্গেই লখনউ সুপার জায়ান্টস প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়েছিল। তবে হায়দ্রাবাদের বিপক্ষে শেষ ম্যাচে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ঋষভ পান্থরা (Rishabh Pant)।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে লখনউ।
KKR’এর একাদশ-
আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্ৰিন, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, কার্তিক ত্যাগী রোভমান পাওয়েল, নবদীপ সাইনি
ইমপ্যাক্ট প্লেয়ার- মনীশ পান্ডে, তেজস্বী দাহিয়া, বৈভব অরোরা, টিম সেইফার্ট, রাহুল ত্রিপাঠী
LSG’এর একাদশ-
মিচেল মার্শ, ঋষভ পান্থ (অধিনায়ক/উইকেটকিপার), এইডেন মার্করাম, নিকোলাস পুরান, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, মণিমারন সিদ্ধার্থ, আবেশ খান, মহম্মদ শামি, দিগ্বেশ সিং রাঠি, প্রিন্স যাদব
ইমপ্যাক্ট প্লেয়ার- আয়ুশ বাদোনি, ম্যাথু ব্রিটজকে, শাহবাজ আহমেদ, মায়াঙ্ক যাদব, হিম্মত সিং