আইপিএল (IPL 2026)-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) -এর বিরুদ্ধে অনবদ্য একটি জয় ছিনিয়ে নিলো লখনৌ সুপার জায়ান্টস (LSG)। ঘরের মাঠে মৌসুমের প্রথম জয় ছিনিয়ে নিতে এখনও পারলো না কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে তুলেছে দলটি। দলের শুরুটা খুব একটা ভালো ছিল না। ফিন অ্যালেন ৮ বলে ৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। যদিও বলটি ছক্কা ছিল এবং ভুল আউটের শিকার হয়েছেন তিনি। তবে, অধিনায়ক অজিঙ্কা (Ajinkya Rahane) খেলেন দারুণ একটি ইনিংস। মাত্র ২৪ বলে ৪১ রান করে ইনিংসের ভিত গড়ে দেন তিনি। অন্যদিকে তরুণ অঙ্গকৃষ (Angkrish Raghuvanshi) ৩৩ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যা দলকে স্থিতি দেয়। শেষের দিকে ক্যামেরন (Cameron Green) ২৪ বলে ৩২ রান করে দলের রান বাড়ান এবং রভম্যান পাওয়েল (Rovman Powell) মাত্র ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।
অনবদ্য জয় ছিনিয়ে নিলো LSG

আজ রান বানাতে ব্যর্থ হয়েছেন রিংকু সিং (Rinku Singh)। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান বানাতে সক্ষম হয় কেকেআর। লখনউয়ের বোলারদের মধ্যে দিগবেশ রাঠি সবচেয়ে কার্যকরী ছিলেন। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। এছাড়া আবেশ খান, প্রিন্স যাদব ও মনিমরণ সিদ্ধার্থ একটি করে উইকেট তুলে নেন। ইডেনের পিচে রানটি কম মনে হলেও নাইট রাইডার্স দুর্দান্ত ফাইট ব্যাক করেছে। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে দল। এইডেন মার্করাম এবং মিচেল মার্স শুরুটা বেশ ভালোই করেছিলেন। তবে বৈভব অরোরার দ্বিতীয় স্পেলে দুই ওপেনারকে আউট করেন। ১১ বলে ১৫ রান বানান মিচেল মার্স এবং ১৫ বলে ২২ রানে আউট হয়ে যান মার্করাম।
Read More: IPL 2026: আউট ছিলেন না ফিন অ্যালেন, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় !!
শুরুটা ভালো করার পর একেরপর এক উইকেট হারিয়ে ফেলে LSG। ৯ বলে ১০ রান বানিয়ে আউট হন ঋষভ পন্থ। এরপর, ১৫ বলে ১৩ রানে আউট হয়ে যান নিকোলাস পুরান। দলের হয়ে অনবদ্য ব্যাটিং করেন আয়ুশ বাদনী। ৩৪ বলে ৫৪ রান বানান তিনি। শেষের দিকে জয়ের একমাত্র ভরসা ছিলেন মুকুল চৌধুরী। মুকুল শেষ পর্যন্ত ২৭ বলে ২টি চার ও ৭টি ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে লখনৌকে জিতিয়ে দিয়েছেন। কেকেআরের হয়ে বৈভব আরোরা এবং অনুকূল রয় দুটি করে উইকেট পেয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন সুনীল নারায়ন, কার্তিক ত্যাগী ও ক্যামেরন গ্রিন।