KKR vs LSG IPL 2026 MATCH 15 PITCH & WEATHER UPDATE: শহর জুড়েই তীব্র বৃষ্টি, ভেস্তে যেতে চলেছে KKR vs LSG ম্যাচ !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর (IPL 2026) ১৫তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস KKR vs LSG)। টুর্নামেন্টের শুরুতেই নিজেদের জয়ের ধারা বজায় রাখতে চাইবে দুই দলই। কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করেছে পরাজয় দিয়েই। তিনটি ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে কেকেআর। তারা মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে পরাজিত হয়েছে, এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajijkya Rahane) নেতৃত্বে, কেকেআর ঘুরে দাঁড়াতে, বিশেষ করে ঘরের মাঠে, এবং তাদের অভিযানকে সঠিক পথে ফিরিয়ে আনতে উদগ্রীব থাকবে। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের শুরুটা মিশ্র হলেও তুলনামূলকভাবে স্থিতিশীল। ম্যাচে ঘুরে দাঁড়ানোর পর দিল্লি ক্যাপিটালসের কাছে অল্প ব্যবধানে হারতে হয়েছিল পন্থ বাহিনীকে। এরপর, তারা সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে পাঁচ উইকেটের জয় দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ঋষভ পন্থের নেতৃত্বে, এলএসজি নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে নিতে চাইবে।

Read More: বাদ রাহানে-বৈভব, এন্ট্রি মনিশ-উমরানের, প্রকাশ্যে LSG’এর বিরুদ্ধে KKR’এর একাদশ !!

KKR vs LSG, IPL 2026 PITCH & WEATHER REPORT

Ipl 2026, ind vs sa
Eden Gardens | Image: Getty Images

কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে পরস্পর তিনটি ম্যাচ খেলতে চলেছে দল। এখানের পিচটি ব্যাটিং-বান্ধব হবে বলে আশা করা হচ্ছে। পিচে ভালো গতি ও বাউন্স লক্ষ করা যাবে। ইনিংসের শুরুতে পেসাররা কিছুটা মুভমেন্ট পেতে পারেন। গতদিন পাঞ্জাব বনাম কেকেআর ম্যাচে পেসাররা সাহায্য পেয়েছিলেন। কিন্তু খেলা যত এগোবে, পিচ তত স্থিতিশীল হয়ে আসবে, যা ব্যাটসম্যানদের অবাধে শট খেলার সুযোগ দেবে। শুধু তাই নয়, ইডেনের আউটফিল্ড খুবই দ্রুত। যে কারণে ব্যাটসম্যানরা এখানে ব্যাটিং করতে বেশ পছন্দ করেন। দ্বিতীয় ইনিংসে শিশির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাই টসে জেতা অধিনায়কদের জন্য রান তাড়া করাই পছন্দের বিকল্প হবে।

দিনের শুরুতে বৃষ্টি পাতের বেশ সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। গত তিন দিন ধরেই কলকাতায় বৃষ্টি দেখা যাচ্ছে। গতকাল কেকেআরের অনুশীলনও বন্ধ হয়েছিল বৃষ্টির কারণে। তবে খেলা চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভবনা নেই। বাতাসে, আর্দ্রতার মাত্রা ৮০ শতাংশের বেশি হওয়ার সম্ভাবনা থাকায় দ্বিতীয় ইনিংসে শিশির পড়তে পারে, যা বোলারদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে। দিনে সর্বাধিক ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং ঘন্টায় ১৬ কিমি বেগে বাতাস বইবে। যদিও সারা দিন জুড়ে ৪৬% বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

Read Also: “বেশি পো#@দ পাকা হলে যা…” গুজরাটের কাছে ১ রানে হারলো দিল্লি, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *