আজ ইডেন গার্ডেন্সে শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane) জয় পাবেন বলেই আশা করছিলেন ভক্তরা। টসে জিতে নাইট বাহিনী প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। হায়দ্রাবাদের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জ্বলে ওঠেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ট্রাভিস হেড (Travis Head)।
এরপর মিডল অর্ডারে হাল ধরেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। ফলে বিশাল রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল এসআরএইচ। এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় কলকাতা। ফলে বিশাল ব্যবধানে পরাজিত হল নাইট বাহিনী।
Read More: “পর্যাপ্ত টাকা পাচ্ছিলাম না…” IPL ছেড়ে PSL’এ যোগ দিতেই ভোল বদল অজি তারকার, করলেন এই মন্তব্য !!
KKR’এর লজ্জাজনক হার-

আজ আইপিএলে হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড গুরুত্বপূর্ণ জুটি বেঁধেছিলেন। ৩৪ বলে ৮২ রানের পার্টনারশিপ গড়েন তারা। হেড ২১ বলে ৪৬ রান তুলে নিয়ে মাঠ ছাড়েন। তিনি হাঁকান ৬ টি চার এবং ৩ টি ছয়। অভিষেকের ব্যাট থেকে আসে ২১ বলে ৪৮ রান। ৪ টি চার এবং ৪ টি ছক্কা হাঁকিয়ে এই তারকা আবারও নিজেকে প্রমাণ করেছেন। তবে গুরুত্বপূর্ণ সময় দলের হাল ধরেছিলেন হেনরিখ ক্লাসেন। তিনি চাপের মুখে দাঁড়িয়ে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
৩৫ বলে ৫২ রান আসে এই তারকার ব্যাট থেকে। ৪ টি চার এবং একটি ৬ দিয়ে সাজান ইনিংসটি। এর ফলে হায়দ্রাবাদ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২৬ রান। উল্লেখ্য নাইটদের হয়ে ব্লেসিং মুজারাবানি (Blessings Muzarabani) ৪ ওভারে ৪১ রান দিয়ে তুলে নেন ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে নাইটদের ব্যাটিং বিপর্যয় অব্যাহত ছিল। রাহানে ১০ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। ফিন অ্যালেন (Finn Allen) মাঠ ছাড়েন ৭ বলে ২৮ রান করে। ক্যামেরন গ্ৰিন (Cameron Green) ২ রানে রান আউট হন। অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) একমাত্র ছন্দে ছিলেন। তিনি স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
কিন্তু এই তারকাও দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন। ২৯ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। মারেন ৬ টি চার এবং ২ টি ছয়। নিচের ব্যাট করতে রিঙ্কু সিং (Rinku Singh) এবং রমনদীপ সিংও (Ramandeep Singh) দলকে ম্যাচে ফিরিয়ে আনতে পারেননি। ২৫ বলে ৩৫ করেন রিঙ্কু। ৯ বলে ১০ আসে রমনদীপের ব্যাট থেকে। ফলে শেষ পর্যন্ত ১৬ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় নাইট বাহিনী। ৬৫ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় হায়দ্রাবাদ। এই দলের হয়ে ৩ ওভারে ২১ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছেন জয়দেব উনাদকট।
অন্যদিকে লজ্জাজনক হারের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “এই ব্যাটিং লাইনআপ একেবারেই ফালতু। অঙ্গকৃষ ছাড়া কেউ রান করতে পারছে না। এই বছরও প্লে অফে পৌঁছানোর আশা শেষ।”এক সমর্থক উল্লেখ করেছেন, “এই কষ্ট কোথায় রাখব। কেকেআর একটা ভুল ঠিক করতে যায় আর একটা ভুল সামনে আসে। সবচেয়ে দুর্বল দল।” “এই দলকে সমর্থন করা মানে সময় নষ্ট। অজিঙ্কা রাহানের পদত্যাগ করা উচিত।” বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।
দেখুন ট্যুইট চিত্র-
IPL 2026 live wrap KKR vs SRH SRH sets 227 target KKR struggles and gets bowled out for 161 Jaydev Unadkat shines with 3 for 21 SRH gets first win of season 📈 #IPL2026 #LiveIPL sjbd
— Shitik (@RitikV2) April 2, 2026
Even after two losses, KKR is still ahead of CSK. 🤯 Tomorrow's the big day for @ChennaiIPL; if we don't win, the tournament is over for us. 🤞 So much at stake! 🏏 #Cricket@ChennaiIPL pic.twitter.com/TPPt4lgO4n
— dharma rajan (@dharmarajanaa) April 2, 2026
Bc ek cheez fix karti hai kkr, dursi problem khadi ho jaati hai ,
death bowling fix ki , main pacers injured hogaye
opening fix ki , finishers ki problem aaagyi— 𝙰𝚣𝚊𝚍ᴱᵀᴴ (@M3Azad) April 2, 2026
https://t.co/LDVlAX2uyh
The only positive for KKR 😐— Md Tajdar (@tajdaraslam) April 2, 2026
Their batting order format is completely wrong. Even with great head coaches like Shane Watson and Bravo, there’s no clear vision. They should learn from the Delhi head coach. KKR just sends anyone out at any position—they should have Narine opening with Allen. Also, Rahane clear
— Md Javed Ahamad (@Mohamma40952832) April 2, 2026
christmas came early for srh as kkr disguised as santa claus gifted them all their wickets
— addie •KISSCO era🪩🪩• (@sunflowercharlo) April 2, 2026
Can't believe KKR batters took timeout for that last wicket. It surely was a commercial call from broadcasters
— Blackwater Park (@demonofthefall4) April 2, 2026
Credit goes to Poor KKR squad ! They are looking very poor this season !
— Raina Yogesh (@RainaAnalyses) April 2, 2026
Have seen Ramandeep enough to say he’s not the finisher you think he is, accidentally have 2 good innings for KKR in 3 seasons
About time to drop him
— ・ิ 𝙑𝙖𝙧𝙨𝙝 ・ิ ^・^🐾 (@VarshRaja) April 2, 2026
KKR needs a serious reality check:
1. Opening with Sunil Narine alongside Finn Allen could actually give them intent in the powerplay. Right now, they’re too passive early on.
2. When a bowler like Varun Chakravarthy isn’t completing his 4 overs regularly, it clearly signals a…
— GillTheWill (@GillTheWill77) April 2, 2026
Khoon khaul uthta hai iss mdc bhadwa ko KKR jersey mein dekh kar 🤮🤮🤮🤮
— Dibyendu shee (@Dishant3009) April 2, 2026