IPL শুরুর আগেই ২৭ কোটি জলে গেল কলকাতার, রাস্তায় বসছে KKR মালিক !! 1

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে অংশগ্রহণের সঙ্গে সঙ্গে জাতীয় দলে জায়গা করে নিচ্ছেন অসংখ্য তরুণ ক্রিকেটার। তাদের মধ্যে অনেকেই বর্তমানে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) দুরন্ত ফর্মে রয়েছেন। ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সুপার ৮’এর লড়াই শুরু হয়ে গেছে। ভারতীয় দল এই পর্বেও দুরন্ত লড়াই করে সেমিফাইনালে প্রবেশ করবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের পরে শুরু হবে আইপিএলের (IPL 2026) মহারণ। তারা আগেই ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে টুর্নামেন্ট শুরু হ‌ওয়ার আগেই কোটি-কোটি টাকার ক্ষতি হল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)।

Read More: বৃষ্টিতে ভেস্তে গেল সুপার এইটের প্রথম ম্যাচ, সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা পাকিস্তানের !!

Kkr
KKR | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স (KKR)। আসন্ন টুর্নামেন্টে তারা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। শেষ নিলামে কর্মকর্তারা একাধিক তারকা ক্রিকেটারদের দলে নিয়ে রীতিমতো চমক দিয়েছিল। ক্যামেরন গ্রিনকে (Cameron Green) নাইট বাহিনী ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয়। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোনো বিদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দাম।

অন্যদিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে জায়গা দেয় শাহরুখ খানের (Sharukh Khan) দল। এরপর‌ই সমর্থকদের মধ্যে বিতর্কের ঝড় উঠে। ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক খুবই উত্তাল পরিস্থিতির মধ্যে ছিল। ফলে বিসিসিআই (BCCI) ভক্তদের দাবিকে সমর্থন জানিয়ে শেষ পর্যন্ত মুস্তাফিজুরকে আইপিএল দলে বাদ দেয়। এখনও পর্যন্ত তার বিকল্প তারকা পেসার খুঁজে পায়নি কর্মকর্তারা।

এর সঙ্গেই শেষ মিনি নিলামে মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana) ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নিয়ে চমক দিয়েছিল কলকাতা। তবে এই তারকা পেসার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের কারণে ছিটকে গেছেন। তিনি আবার কবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে কামব্যাক করবেন তা‌ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আইপিএল থেকেও পাথিরানা ছিটকে যেতে চলেছেন বলে খবর সামনে এসেছে। ফলে ২৬ কোটির ওপর টাকা কলকাতার সম্পূর্ণ জলে গেল বলেই ভক্তরা মনে করছেন‌।

হতাশ করেছে কলকাতা-

Kkr
KKR | Image: Getty Images

এখন‌ও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ইতিহাসে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। তবে গত বছর টুর্নামেন্টে এই শক্তিশালী দল প্লে অফেই নিজেদের জায়গা করে নিতে পারেনি। আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়ে নাইট বাহিনী। লিগ পর্বে ১৪ ম্যাচের ৭ ম্যাচে পরাজিত হয় ছিটকে যায় দল‌‌। দলের হয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ হন দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন (Sunil Narine) এবং আন্দ্রে রাসেল (Andre Russell)। উল্লেখ্য রাসেল ইতিমধ্যে আইপিএল থেকে অবসর ঘোষণা করেছেন এবং তাকে নাইটদের পাওয়ার কোচ হিসেবে দেখতে পাওয়া যাবে।

Read Also: গিলের ঘর ভেঙে সারার সঙ্গে প্রেমে মজেছেন অভিষেক শর্মা, বিশ্বকাপের মধ্যেই শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *