চোটের কারণে ছিটকে গেলেও লাভবান হর্ষিত, KKR তারকার জন্য জলে যাচ্ছে কোটি-কোটি টাকা !! 1

আইপিএলের (IPL 2026) নতুন মরসুম শুরু হ‌ওয়ার আগে তারকা ক্রিকেটারদের চোট সমস্যা ফ্র্যাঞ্চাইজিগুলিকে চিন্তার মধ্যে রেখেছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর নতুনভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া। কিন্তু এই দলের‌ও চোট সমস্যা এখন কর্মকর্তাদের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। অন্যদিকে চোটের কারণে হর্ষিত রানা (Harshit Rana) ছিটকে গেছেন। এই তারকাকে গোটা মরসুমেই পাবে না দল। কিন্তু না খেললেও এই পেসারের পিছনে ঢালতে হবে কোটি-কোটি টাকা। যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।

Read More: মুস্তাফিজুর পর্ব ভুলে এবার তাসকিনকে নিয়ে আসছে KKR, হর্ষিতের পরিবর্তে নিচ্ছেন এন্ট্রি !!

ছিটকে গেলেন হর্ষিত-

Harshit Rana, ipl 2024, bumrah, kkr
Harshit Rana | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সফল তারকা পেসার হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন হর্ষিত রানা। ২০২৪ আইপিএলে ট্রফি জয়ের ক্ষেত্রে এই তারকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাম্প্রতিক সময় জাতীয় দলেও জায়গা করে নিয়ে নিজেকে প্রমাণ করেছেন হর্ষিত। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) সুযোগ পেলেও চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে যান। টুর্নামেন্টের প্রস্তুতি পর্বে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে ম্যাচ খেলছিলেন।

সেই সময় হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। চোট এতটা গুরুতর ছিল যে তার অস্ত্রোপচার পর্যন্ত করা হয়েছে। বর্তমানে ধীরে ধীরে নিজেকে সুস্থ করে তোলার লড়াই চালাচ্ছেন এই তারকা। সেন্টার অফ এক্সেলেন্সে বিশেষজ্ঞদের পরামর্শের মধ্যে রয়েছেন তিনি। এরমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের একটি সূত্র জানিয়ে দিয়েছে যে আসন্ন আইপিএলে হর্ষিত রানাকে পাওয়া যাবে না।

তবুও পাবেন টাকা-

Ipl 2025
Harshit Rana | Image: Getty Images

হর্ষিত রানা ২০২৪ আইপিএলে ১৩ ম্যাচে ১৯ টি উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। তার দুরন্ত বোলিং দলকে ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে দেয়। গত বছর ১৪ ম্যাচে শিকার করেন ১৫ টি উইকেট‌। ফলে এই বছর আইপিএলেও ৪ কোটি টাকার বিনিময়ে হর্ষিতকে ধরে রেখেছে কলকাতা। আসন্ন আইপিএলে পুরো মরসুম না খেললেও এই টাকা পাবেন হর্ষিত‌। বিসিসিআই (BCCI)’এর বিশেষ ইন্সুরেন্স পলিসির জন্য এই টাকা পেতে চলেছেন তিনি।

এই তারকা ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার এবং জাতীয় দলের ম্যাচ চলাকালীন তিনি চোট পেয়েছেন। এই কারণে ইন্সুরেন্স পলিসির অনুযায়ী পু্রো অর্থটাই পাবেন বোর্ডের পক্ষ থেকে। উল্লেখ্য এই তারকা পেসার এখনও পর্যন্ত দেশের হয়ে ১৪ টি ওডিআই ম্যাচে ২৬ টি উইকেট সংগ্রহ করেছেন এবং ৯ টি ম্যাচে তুলে নিয়েছেন ৯ টি উইকেট।

Read Also: “SRH’এর টাকায় ভারতের রক্ত লেগে..”, আবরারকে দলে নেওয়ায় কাব্যদের স্পট বার্তা সুনীল গাভাস্কারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *