আইপিএল (IPL 2026) বিশ্বের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছে। এই টুর্নামেন্টে অসংখ্য তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যায়। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) চ্যাম্পিয়ন হয়ে ভক্তদের স্বপ্ন পূরণ করেছিল। প্রথমবারের মতো আইপিএল ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।
তবে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পারফর্মেন্স একেবারেই আশানুরূপ ছিল না। ফলে এই বছর নতুন করে দল গুছিয়ে মাঠে নামতে চলেছে নাইট বাহিনী। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এবার দলের তারকা ক্রিকেটার ছিটকে গেলেন।
Read More: CSK’এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করল কাব্য মারানের বাবার কম্পানি, বিপাকে ধোনির দল !!

কলকাতা নাইট রাইডার্সের থেকে তরুণ ক্রিকেটাররা উঠে এসে আন্তর্জাতিক মঞ্চেও জায়গা করে নিয়েছেন। গত কয়েক মরসুমে বল হাতে হর্ষিত রানা (Harshit Rana) নাইটদের হয়ে প্রভাব ফেলার চেষ্টা করেছিলেন। তিনি বোলিং আক্রমণের হয়ে উঠেছেন অন্যতম শক্তি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই চোট পেয়ে ভক্তদের চিন্তা বাড়িয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গুরুতর চোট পেয়ে ছিটকে যান।
৯ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়েছিল। এখনও তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফেরার অবস্থায় নেই। বিসিসিআইও (BCCI) তাড়াহুড়ো করতে চাইছে না। কেকেআরের (KKR) একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, “আসন্ন আইপিএলে হর্ষিত রানাকে পাওয়া যাবে না। তার জায়গায় বাকি বোলারদের নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে।” উল্লেখ্য ২০২৫ মরসুমের আগে এই তারকা পেসারকে ৪ কোটি টাকা দিয়ে ধরে রেখেছিল দল। শেষ মরসুমে ১৩ টি ম্যাচে ১৫ টি উইকেট সংগ্রহ করেন।
দলের এলেন জিম্বাবুয়ের তারকা-

আইপিএল শুরুর আগে থেকেই বিভিন্ন কারণে আলোচনার মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই বছর মিনি নিলামে তারা ক্যামেরন গ্ৰিন (Cameron Green), মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) মতো বিদেশি তারকাদের কোটি-কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। তবে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। সেই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ থাকার কারণে এই তারকা পেসারকে বাদ দেওয়ার জন্য দাবি তোলেন ক্রিকেট ভক্তরা।
শেষ পর্যন্ত বিসিসিআইয়ের নির্দেশে নাইট রাইডার্স মুস্তাফিজুরকে বাদ দেয়। এবার তার পরিবর্ত হিসাবে ব্লেসিং মুজারাবানিকে (Blessings Muzarabani) দলে নিয়েছে নাইট বাহিনী। এই জিম্বাবুয়ের তারকা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন। ৬ ম্যাচে ১৩ টি উইকেট সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকায় নিজের জায়গা করে নিয়েছিলেন। ফলে আসন্ন আইপিএলেও তিনি দলের অন্যতম ভরসা হতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।