আম্পায়ার নয় KKR দলই যুক্ত ম্যাচ ফিক্সিং'এর সঙ্গে, ফিন অ্যালেনের আউট নিয়ে উঠছে প্রশ্ন !! 1

আইপিএলের (IPL 2026) ইতিহাসে অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ফলে স্বাভাবিকভাবে এই দলকে নিয়ে প্রতি বছর ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। গত বছর প্লে-অফে পৌঁছাতে না পারার পর এই বছর‌ও একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছে কলকাতা। গতকাল তারা ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল শক্তিশালী প্রতিপক্ষ লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে‌। এই ম্যাচে ফিন অ্যালেনের (Finn Allen) আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আম্পায়াররা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত বলে অভিযোগ তুলছেন অনেকে। এর মধ্যেই কলকাতা নাইট রাইডার্স‌ও ফিক্সিং’এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ তুলছেন সমর্থকরা।

Read More: শাহরুখের মূল মন্ত্রে জিতবে KKR, শুরু ভালো না করেও করবে কিস্তিমাত !!

ফিন অ্যালেনের আউট নিয়ে বিতর্ক-

আম্পায়ার নয় KKR দলই যুক্ত ম্যাচ ফিক্সিং'এর সঙ্গে, ফিন অ্যালেনের আউট নিয়ে উঠছে প্রশ্ন !! 2
KKR vs LSG | Images: Getty Images

এই বছর আইপিএলে ওপেনার হিসাবে শুরুটা ভালো হয়নি ফিন অ্যালেনের। তিনি বৃহস্পতিবার লখন‌উয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই শুরু করেন। প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে আজিঙ্কা রাহানের সঙ্গে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দ্বিতীয় ওভারে প্রিন্স যাদবের (Prince Yadav) করা বলে পরপর দুরন্ত ২ টি চার হাঁকিয়ে জ্বলে ওঠেন এই তারকা। তবে বড়ো ইনিংস গড়তে পারেননি। এই ওভারের চতুর্থ বলেই আউট হয়ে মাঠ ছাড়েন এই তারকা।

থার্ড ম্যানের দিকে ওভার বাউন্ডারির হাঁকানোর জন্য বল উড়িয়ে দিয়েছিলেন। বল কার্যত বেরিয়ে গিয়েছিল। কিন্তু দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) বাউন্ডারি লাইনের গা ঘেঁষে দুরন্ত ক্যাচ ধরে চমক দেন। তবে তার পা বাউন্ডারি লাইনে ঠেকে গিয়েছিল কিনা তার নিয়ে ধোঁয়াশা ছিল। আম্পায়ার মাত্র একটি অ্যাঙ্গেল থেকে পরিক্ষা করে আউট বলে ঘোষণা করে দেন। এই অ্যাঙ্গেল থেকে বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছিল না।

দেখুন সেই ভিডিওটি-

KKR’এর দিকেও উঠছে আঙ্গুল-

Kkr
KKR vs PBKS Images Getty Images

এই আউট নিয়ে বর্তমানে বিতর্ক শুরু হয়েছে। পরবর্তী সময় ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও সামনে এলে দেখা যায় দিগ্বেশ রাঠির পা বাউন্ডারি লাইনে ঠেকে গিয়েছিল। অন্যদিকে মাঠে উপস্থিত প্রতিটি ক্রিকেটার বিষয়টি দেখেছিলেন। ম্যাচ শেষে বাউন্ডারি লাইনে পা ঠেকেছিল বলে জানান কেকেআর মেন্টর ডোয়েন ব্র্যাভো (Dwain Bravo)। কিন্তু সেই সময় সঠিকভাবে পরিক্ষা করার জন্য প্রতিবাদ করেননি ফিন অ্যালেন। আজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane) প্রতিবাদ করে এগিয়ে আসেননি।

এই বিষয়টি ক্রিকেট ভক্তদের ভাবাচ্ছে। অন্যদিকে এত বড়ো ঘটনা ঘটে যাওয়ার পরেও কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর (Venky Maysor) সহ মালিক শাহরুখ খানের (Sharukh Khan) কোনোরকম মন্তব্য সামনে আসেনি। মনে রাখতে হবে এই ক্যাচ ছিল ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। শেষ পর্যন্ত কলকাতা ৩ উইকেটে পরাজিত হয়েছে। ফলে ম্যাচ ফিক্সিং’এর বিষয়ে কি নাইট দল‌ও জড়িয়ে আছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Read Also: “হাতে চুড়ি পরে বসে থাকো..”, মুকুলের বিধ্বংসী ব্যাটে জেতা ম্যাচে হার KKR’এর, তীব্র কটাক্ষ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *