বাদ ২৫ কোটির গ্রীন, এন্ট্রি উমরান মালিকের, প্রকাশ্যে SRH'এর বিরুদ্ধে KKR'এর একাদশ !! 1

আইপিএল ২০২৬-এর (IPL 2026) ষষ্ঠ ম্যাচে বৃহস্পতিবার, ২ এপ্রিল, কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইডার্স হায়দ্রাবাদ (KKR vs SRH)। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে এই লড়াইয়ে নামছে। কেকেআর সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ছয় উইকেটে হেরে তাদের অভিযান শুরু করেছিল, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) গতবারের চ্যাম্পিয়ন আরসিবির কাছে একই ব্যবধানে পরাজিত হয়েছে। ফলে এই ম্যাচে জয় পেতে মরিয়া থাকবে দু’দলই। উভয় দলের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী হলেও বোলিং আক্রমণে রয়েছে ভারসাম্যের অভাব। তার সঙ্গে চোট সমস্যাও বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেকেআরের ক্ষেত্রে ধাক্কা হলো তাদের প্রধান পেসার মাতিসা পথিরানা (Matheesha Pathirana) এখনও চোট থেকে সেরে ওঠার অপেক্ষায়। এমনকি ২৫.২০ কোটিতে কেকেআর দলে শামিল হওয়া ক্যামেরন গ্রীন (Cameron Green) এখনও বোলিং সুস্থ নন।

গ্রিনকে ছাড়াই SRH’এর বিরুদ্ধে নামবে KKR

Kkr
Cameron Green | Image: Getty Images

এই পরিস্থিতিতে ইডেনে কেকেআর দলে বড় পরিবর্তন লক্ষ করা যাবে। ইডেনের পিচ সাম্প্রতিক বছরগুলোতে ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে। ফলে এই ম্যাচে বড় স্কোর, চার-ছক্কার বন্যা দেখার সম্ভাবনা প্রবল। যে কারণে দলে পরিপক্ক ব্যাটসম্যানদের সঙ্গে বোলারদের প্রয়োজন। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখিয়েছিলেন অধিনায়ক রাহানে তাছাড়া তাকে বেশ ভালোভাবে সঙ্গ দিয়েছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। দুজনের ওপেনিংয়ে ভরসা জোগাতে চাইবে নাইট রাইডার্স। ক্যামেরন গ্রীন যেহেতু বোলিং করতে সক্ষম নন সে কারণে তাঁর বদলে কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে (Rachin Ravindra) সুযোগ দেবে দল।

Read More: পাঞ্জাব শিবিরে দুঃসংবাদ, গুরুতর চোটে IPL থেকে বিদায় নিচ্ছেন শ্রেয়স আইয়ার !!

গতদিন মিডিল অর্ডারে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছিল অঙ্গকৃষ রঘুবংশী ও রিঙ্কু সিং। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেও দুজনের পারফরম্যান্স হতে চলেছে গুরুত্বপূর্ণ। ফিনিশারের ভূমিকায় এদিন রোভমান পাওয়েলকে দেখা যেতে পারে। তিনি ব্লেজিং মুজারবানির জায়গায় দলে সুযোগ করে নেবেন এবং প্রয়োজনে বোলিংয়েও অবদান রাখতে পারেন তিনি। তাছাড়া, রমনদীপ সিংকেও ফিনিশার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যাবে। স্পিন অলরাউন্ডার অনুকূল রায় এবং সুনীল নারিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখবেন। পেস বোলিং আক্রমণে দায়িত্ব সামলাবেন বৈভব আরোরা এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে উমরান মালিক অথবা কার্তিক ত্যাগীকে দেখা যেতে পারে। অতিরিক্ত স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তী ইডেনের পিচে ভয়ংকর হয়ে উঠতে পারেন।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রোভমান পাওয়েল, রমনদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার – উমরান মালিক/কার্তিক ত্যাগী।

Read Also: IPL 2026 LSG vs DC MATCH 05 PREVIEW: পন্থের প্রত্যাবর্তন, রাহুলের চ্যালেঞ্জ—জমজমাট লখনউ-দিল্লি ম্যাচ!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *