বাদ রাহানে-বৈভব, এন্ট্রি মনিশ-উমরানের, প্রকাশ্যে LSG'এর বিরুদ্ধে KKR'এর একাদশ !! 1

IPL 2026: কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস ৯ এপ্রিল ম্যাচে মুখোমুখি হতে চলেছে। প্রথম দুই ম্যাচে পরাজয় দিয়েই কেকেআর তাদের অভিযান শুরু করেছে। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স, দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরেছে কেকেআর। এরপর তৃতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটি কোনো ফলাফল ছাড়াই বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। উভয় দলকে একটি করে পয়েন্ট তুলে দেওয়া হয়েছিল, আর এভাবেই এই মৌসুমে খাতা খুলেছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের কথা বলতে গেলে, সফরকারী দলটি অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাদের অভিযানের প্রথম ম্যাচটি হারলেও, সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজিটির বিপক্ষে একটি বড় জয় নিশ্চিত করে নিজেদের জয়ের খাতা খোলে।

কলকাতা নাইট রাইডার্স দলের কথা বলতে গেলে, লখনৌএর বিরুদ্ধে কেকেআর দলে আবারও পরিবর্তন দেখতে পাওয়া যাবে। শেষবার কলকাতা নাইট রাইডার্স তাদের দলে দুই পরিবর্তন – সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে ছাড়াই নেমেছিল। এবার দিনের ম্যাচেও বরুণ চক্রবর্তী অনুপস্থিত থাকবেন, তিনি এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। অন্যদিকে সুনীল নারিন সুস্থ হয়ে উঠেছেন। এদিন ম্যাচে ক্যামেরন গ্রিন (Cameron Green) বোলিং করবেন বলেও জানা যাচ্ছে। ক্যামেরন গ্রিন চলতি আইপিএলে সেভাবে ছন্দ দেখাতে ব্যর্থ হয়েছেন। তবে তার বোলিং করার খবরটি দলের জন্য ভালো এবং তিনি দলের একাদশে ভারসাম্য আনবেন।

ক্যাপ্টেন রাহানেকে ছাড়াই দল গঠন KKR’এর

ajinkya-rahane-leaves-mumbai-captaincy kkr রাহানে
Ajinkya Rahane | Image: Getty Images

ফিনিশার হিসাবে রভমান পাওয়েলের কাছে বড় সুযোগ থাকবে ম্যাচ জেতানোর। অনুকূল রয়ের জায়গায় ফিরতে পারেন সুনীল নারিন। বোলিং বিভাগে  ব্লেজিং মুজারবানিকে নতুন সঙ্গী হিসেবে এদিন উমরান মালিককে দেখতে পাওয়া যাবে। বিগত কয়েক ম্যাচে পেস বোলিং আক্রমণে সমস্যায় পড়েছে কেকেআর। এবার সেই সমস্যা মেটাতে পারে উমরান মালিক। এখনো পর্যন্ত কেকেআরের জার্সিতে অভিষেক হয়নি তাঁর। তবে লখনউয়ের বিরুদ্ধে প্রথমবারের জন্য একাদশে জায়গা হতে পারে তাঁর।

শেষ দিন ম্যাচে অধিনায়ক অজিঙ্কা রাহানেকে বেশ সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল, বিশেষ করে টসে জিতে তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন যেটি ছিল সবথেকে বড় প্রশ্নচিহ্ন। আর এই পরিস্থিতিতে রাহানেকে লখনৌ ম্যাচে বসিয়ে রিংকু সিংকে দায়িত্ব দেওয়া হবে এবং মিডিল অর্ডারে দলে সুযোগ পাবেন মনিশ পান্ডে। লখনৌএর বিরুদ্ধে মৌসুমের প্রথম জয়ের লক্ষ থাকবে কলকাতার।

LSG’এর বিরুদ্ধে KKR’এর সম্ভব্য একাদশ

সুনীল নারিন, ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী (WK), মনিশ পান্ডে, রিংকু সিং, অনুকুল রায়, রোভমান পাওয়েল, নবদীপ সাইনি, উমরান মালিক, কার্তিক ত্যাগী। ইমপ্যাক্ট প্লেয়ার: ব্লেজিং মুজারাবানি।

Read Also: KKR-এর ভরাডুবিতে মত পাল্টালেন ক্যামেরন গ্রিন, বোলিং নিয়েই নতুন বার্তা ফ্র্যাঞ্চাইজির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *