IPL শুরুর আগে বড় ধাক্কা KKR-এ! বিতর্কে জড়ালেন ক্যামেরন গ্রীন 1

আইপিএল মানেই ক্রিকেটপ্রেমীদের কাছে উৎসব। আর সেই উৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026)। ইতিমধ্যেই প্রতিটি দল তাদের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এমনকি, কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইডেন গার্ডেন্সে। নতুন মরসুমে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামার অপেক্ষায় নাইট শিবির। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই দলের অন্যতম বড় অস্ত্র ক্যামেরন গ্রীনকে (Cameron Green) নিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক।

আইপিএলের আগে বড় ধাক্কা, দুশ্চিন্তায় KKR

Kkr
KKR Team | Image: Getty Images

আইপিএলের মঞ্চে নামার আগে প্রতিটি ক্রিকেটারই নিজেকে প্রস্তুত করেন। কিন্তু কখনও কখনও মাঠের বাইরের ঘটনাই সেই প্রস্তুতিতে প্রভাব ফেলে। ঠিক তেমনটাই ঘটেছে কেকেআরের অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রীনের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ড-এর একটি ম্যাচে ঘটে যাওয়া একটি ঘটনা হঠাৎই তাঁকে আলোচনার শিরোনামে তুলে এনেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এবং বিশ্বকাপে একেবারে ছন্দে ছিলেন না গ্রীন।

Read More: আইপিএল শুরুর আগেই ক্যাপ্টেন্সিতে বদল চেন্নাইয়ের, সঞ্জু স্যামসনের হাতে উঠছে ‘গুরু দায়িত্ব’ !!

তবে শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার পর একটি প্রশ্ন তাঁকে এতটাই উত্তেজিত করে তোলে যে, তিনি সাংবাদিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটারদের থেকে যে ধরনের সংযত আচরণ প্রত্যাশিত, তার সম্পূর্ণ বিপরীত ছবি দেখা যায় এই ঘটনায়। প্রথম ইনিংসে শতরান করার পর গ্রিন যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন।

মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন ক্যামেরন গ্রীন

ক্যামেরন গ্রীন
Cameron Green | Image: Getty Images

সেঞ্চুরি হাঁকানোর পরেও তাঁর খারাপ ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে, তখনই তিনি রেগে যান। শুধু প্রশ্ন এড়িয়ে যাওয়াই নয়, পরে ব্যক্তিগতভাবে সাংবাদিককে আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, “আমি এই প্রশ্নের উত্তর দেব না। পরের প্রশ্ন করুন।” এই আচরণ অনেককেই অবাক করেছে। তারপর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত বিউ কাসন-কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়। সূত্রের দাবি, গ্রীন মানসিকভাবে খুব একটা ভালো অবস্থায় নেই।

সম্প্রতি তার পারফরম্যান্সের উপর প্রশ্ন উঠেছিল। প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিয়েছে বিশাল অঙ্কের টাকায়। ফলে তাঁর উপর প্রত্যাশাও অনেক বেশি। বিশেষ করে তাঁকে দলে নেওয়া হয়েছে আন্দ্রে রাসেল-এর বিকল্প হিসেবে। রাসেলের মতো ম্যাচ উইনারের জায়গা পূরণ করা সহজ হবে না। যদিও আইপিএলে গ্রীনের রেকর্ড বেশ ভালো। তিনি, ২৯ ম্যাচে ৪১.৫৯ গড়ে এবং ১৫৩.৭০ স্ট্রাইক রেটে ৭০৭ রান বানান এবং ১৬ উইকেট নিয়েছেন।

Read Also: স্বস্তির খবর KKR শিবিরে! আসন্ন আইপিলের আগেই মাঠে ফিরছেন পাথিরানা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *